IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> মান্দায় হিন্দু পরিবারের সম্পত্তি দখল

মান্দায় হিন্দু পরিবারের সম্পত্তি দখল

মান্দায় হিন্দু পরিবারের সম্পত্তি দখল

মান্দায় হিন্দু পরিবারের সম্পত্তি দখল। ছবি- ধূমকেতু প্রতিবেদক

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় হিন্দু এক পরিবারের ভোগদখলীয় সম্পত্তি (ডোবা-জলাশয়) রাতারাতি জবরদখল করে রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। প্রকাশ্যে লুট করে নিয়ে যাওয়া হয়েছে ওই জলাশয় থেকে অন্তত দুই লাখ টাকার মাছ।

ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত সাইদুর রহমান, রফিকুল ইসলাম, সফিকুল ইসলাম, নাহিদ হাসানসহ ৬জনের বিরুদ্ধে সেনাক্যাম্প, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে। উপজেলা তেঁতুলিয়া ইউনিয়নের পিড়াকৈর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্তরাও একই গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, রাস্তা নির্মাণের অভিযোগ করায় গত বুধবার দখলকারীরা প্রকাশ্যে ওই জলাশয় থেকে অন্তত দুই লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়। একই সঙ্গে এলাকা ছাড়ারও হুমকি ধামকি দেওয়া হচ্ছে।

ভুক্তভোগী দিলীপ চন্দ্র মÐল বলেন, পিড়াকৈর মৌজায় ২৮৬ নম্বর খতিয়ানের ৬৭৬ নম্বর দাগে ডোবা (জলাশয়) ৬৮ শতক সম্পত্তির মধ্যে ৩৪ শতক আমাদের খতিয়ানভুক্ত। অবশিষ্ট ৩৪ শতক সরকারি ভিপি সম্পত্তি। এক খতিয়ানভুক্ত হওয়ায় ১৯৮৩ সাল থেকে ভিপি ৩৪ শতক সম্পত্তি লিজ নিয়ে তাতে মাছ চাষ করে আসছি। এ বছরও ওই জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছে চাষ করা হয়েছিল।’

দিলীপ চন্দ্র মণ্ডল অভিযোগ করে বলেন, গত ২৮ নভেম্বর গভীর রাতে অভিযুক্ত নাহিদ হাসানের নেতৃত্ব খননযন্ত্রের সাহায্যে মাটি কেটে ওই জলাশয়ের ভেতর দিয়ে একটি রাস্তা নির্মাণ করা হয়। গত বুধবার শ্যালো মেশিন দিয়ে ওই জলাশয়ের পানি শুকিয়ে অন্তত দুই লাখ টাকার মাছ লুট করা হয়েছে। বাধা দেওয়ায় আমাদের বিভিন্নভাবে হুমকি দেন অভিযুক্তরা। এরই মধ্যে তারা আমাদের সপরিবারে এলাকা ছাড়ার হুমকি দিয়েছে।’

আরেক ভুক্তভোগী বিপুল কুমার মণ্ডল বলেন, ‘এসব ঘটনায় সেনাক্যাম্প, মান্দার ইউএনও, এসি ল্যান্ড ও মান্দা থানায় অভিযোগ দেওয়ার পরও কোনো প্রতিকার মিলছে না। প্রশাসনের পদক্ষেপ না থাকায় অভিযুক্তরা বাড়িতে এসে হুমকি দিয়ে যাচ্ছে। এতে পরিবারের সদস্যদের নিয়ে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’

এ বিষয়ে অভিযুক্ত নাহিদ হাসান বলেন, ‘সরকারি সম্পত্তি এতদিন দিলীপ চন্দ্র গংরা খেয়েছে, এখন আমরা খাব। এ জন্য ওই জলাশয়ের মাঝ খানে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ করা হয়েছে।’

জানতে চাইলে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, এ সংক্রান্ত অভিযোগ পেয়েছি। তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31