IMG-LOGO

রবিবার, ২২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেকটানা তিন দিনের বৃষ্টিতে বদলগাছীতে আমনের ব্যাপক ক্ষতি, ২৮৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল মেয়েরও‘এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে’‘আগামী ৫ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য’বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ফুলবাড়ীতে ২ চোরাই ট্রাক্টরসহ গ্রেপ্তার ৩

ফুলবাড়ীতে ২ চোরাই ট্রাক্টরসহ গ্রেপ্তার ৩

ফুলবাড়ীতে ২ চোরাই ট্রাক্টরসহ গ্রেপ্তার ৩

ফুলবাড়ীতে ২ চোরাই ট্রাক্টরসহ গ্রেপ্তার ৩। ছবি- ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে ২টি চোরাই ট্রাক্টর ও ট্রাক্টর চুরির সাথে জড়িত ৩ জন চোরকে গ্রেপ্তার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। গত বুধবার ও বৃহস্পতিবার দুদিন ব্যাপী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হন পুলিশ।

গ্রেপ্তারকৃত চোর চক্রের সদস্যরা হলেন দিনাজপুর কোতয়ালী থানার মৃত নজরুল ইসলাম এর ছেলে, শফিকুল ইসলাম (৩০), ফুলবাড়ী উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের রাজারামপুর ফকিরপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিক এর ছেলে ও সাবেক জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলামের ভাই রুবেল মিয়া (৩৮) এবং একই এলাকার মৃত আব্দুল জব্বার এর ছেলে রাশেদ মিয়া (২৮)। গত (৫ ডিসেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম।

পুলিশ জানায়, গত ১৬ নভেম্বর উপজেলার ২নং আলাদীপুর ইউনিয়নের রাঙ্গামাটি ইফতি ফিলিং ষ্টেশন থেকে শিবনগর ইউপির সমশের নগর এলাকার জদুলাল রায় এর ছেলে নিমাই চন্দ্র রায় (৪৯) এর একটি ট্রাক্টর চুরি হয়। এ ঘটনায় নিমাই চন্দ্র বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ চুরি যাওয়া ট্রাক্টরটি উদ্ধারের জন্য অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় ফুলবাড়ী থানার একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে গত ৪ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় সংঘবদ্ধ চোর চক্রের সদস্য শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য অনুযায়ী পুলিশ জানতে পারে ফুলবাড়ী উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের রাজারামপুর ফকিরপাড়া গ্রামের রাশেদের বাড়িতে চুরি যাওয়া ট্রাক্টরটি রয়েছে।

এরপর বৃহস্পতিবার সকালে রাশেদকে গ্রেপ্তার পূর্বক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, একই গ্রামের রুবেলের বাড়িতে চুরি যাওয়া ট্রাক্টরটি রয়েছে। পরে রুবেল এর বাড়িতে অভিযান চালিয়ে চোরাইকৃত ট্রাক্টরটির বিভিন্ন যন্ত্রাংশ খুলে তার বাড়ির আঙিনায় পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় পাওয়া যায়।

ট্রাক্টরের ৪টি চাকার বিষয়ে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ট্রাক্টরের ৪টি চাকা দিনাজপুর কোতয়ালী থানার বাবুর দোকানে বিক্রি করেছে। ওই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বাবুর দোকান থেকে ট্রাক্টরটির ৪টি চাকা উদ্ধার করা হয়। ওই ট্রাক্টরটি ছাড়াও চোরাই সন্দেহে তাদের দখল থাকা বৈধ কাগজপত্রবিহীন আরও একটি ট্রাক্টর উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ২টি ট্রাক্টরের আনুমানিক মূল্য ৩২ লাখ টাকা।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান, নিমাই চন্দ্র রায় নামে এক ব্যক্তির একটি ট্রাক্টর চুরি হয়। এ ঘটনায় তার অভিযোগের ভিত্তিতে দীর্ঘ সময় ধরে গোপনে অনুসন্ধান চালিয়ে চোর সনাক্ত হওয়ার পর অভিযান চালিয়ে ২টি চোরাই ট্রাক্টর উদ্ধারসহ সংঘবদ্ধ চোর চক্রের তিনজন সদস্য গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদেরকে শুক্রবার আদালতে প্রেরণ করা হবে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31