IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> ৫ দিন ধরে বন্ধ রাজশাহী-রহনপুর রুটের বিআরটিসি বাস

৫ দিন ধরে বন্ধ রাজশাহী-রহনপুর রুটের বিআরটিসি বাস

৫ দিন ধরে বন্ধ রাজশাহী-রহনপুর রুটের বিআরটিসি বাস

৫ দিন ধরে বন্ধ রাজশাহী-রহনপুর রুটের বিআরটিসি বাস। ছবি- ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জে বাস মালিক ও শ্রমিকদের বাধার মুখে গত ৫ দিন যাবত বন্ধ রয়েছে রাজশাহী-রহনপুর রুটের বিআরটিসির দুটি বাস। এরফলে দুটি উপজেলার জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এরমধ্যে দেড় বছর ধরে চলাচল করা একটি বাস রয়েছে।

বিআরটিসির রহনপুর কাউন্টার মাষ্টার দুরুল হোদা জানান, গত ৬ জানুয়ারি থেকে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের আক্কেলপুর-রহনপুর-রাজশাহী ও ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের মুশরীভুজা-রহনপুর-রাজশাহী রুটের বাস দুটি চাঁপাইনবাবগঞ্জের বাস মালিক ও শ্রমিকদের বাধার মুখে বন্ধ হয়ে যায়। এরমধ্যে দেড় বছর ধরে চলাচল করা আক্কেলপুর-রহনপুর-রাজশাহী রুটের একটি বাস রয়েছে। তবে, গত ১ জানুয়ারী থেকে ভোলাহাট উপজেলার মুশরীভুজা থেকে রাজশাহীগামী নতুন একটি বাস সার্ভিস চালু করা নিয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে।

এদিকে, গত ৬ জানুয়ারী বাসদুটি বন্ধ করা হলেও বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী থেকে ছেড়ে আসা আক্কেলপুরগামী বাসটি পুনরায় চালানোর চেষ্টা করা হলে রাতে চাঁপাইনবাবগঞ্জ বাস টার্মিনাল এলাকায় আবারও বাধা দেয় শ্রমিকরা। এসময় তারা চালক ও সহকারীকে মারধর এবং রাজশাহী থেকে রহনপুর-আক্কেলপুরগামী যাত্রীদের বাস থেকে নামিয়ে বাসটি টার্মিনালের ভেতরে নিয়ে যায় বলে অভিযোগ করেন ওই বাসের চালক আশরাফ আলী। এ ঘটনায় তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানান।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জেলা বাস মালিক সমিতির সভাপতির সাথে যোগাযোগ করতে বলেন।

এ প্রসঙ্গে জেলা বাস মালিক সমিতির সভাপতি শামীম হোসেন জানান, প্রত্যন্ত অঞ্চলগুলো থেকে বিআরটিসি বাস চলাচল করায় লোকাল বাসগুলো ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। সম্প্রতি ভোলাহাটের মুশরীভুজা -রাজশাহী রুটে বিআরটিসি নতুন একটি বাস চালু করায় শ্রমিকরা ক্ষুদ্ধ ছিল । তবে তিনি বাস চালক ও সহকারীকে মারধরের বিষয়টি অস্বীকার করেন। এ বিষয়ে তাদের সাথে বিআরটিসি কর্তৃপক্ষ, জেলা ও পুলিশ প্রশাসনের আলোচনা হয়েছে বলে তিনি জানান।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি রইসউদ্দিন জানান, বিআরটিসি বাসচালকের দেয়া অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে, বিআরটিসির বাসগুলো পুনরায় চালু করতে সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31