IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> জনগণের হাতে ক্ষমতা, তারপরে সংস্কার : ফজলে হুদা

জনগণের হাতে ক্ষমতা, তারপরে সংস্কার : ফজলে হুদা

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : আগে জনগণের হাতে ক্ষমতা দিতে হবে, তারপরে সংস্কার হবে। জনগণের নির্বাচিত প্রতিনিধি দেশ পরিচালনা করলে দ্রব্যমূল্য স্বাভাবিক হয়ে যাবে। সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল।

শুক্রবার বিকেলে নওগাঁর বদলগাছী উপজেলা সদরের বদলগাছী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদ বাবুল বলেন, কেউ কেউ বলেন সংস্কার না হওয়া পর্যন্ত নাকি নির্বাচন হবে না। আপনারা নতুন গান গাইছেন কেন। জনগণের হাতে আগে ক্ষমতা দিতে হবে, তারপরে সংস্কার। জনগণের ক্ষমতা হলো পাঁচ বছর পর পর ভোটের মাধ্যমে মতামত দেওয়ার অধিকার। জনগণের নির্বাচিত প্রতিনিধি আসলে দ্রব্যমূল্য স্বাভাবিক হয়ে যাবে। সব সমস্যার সমাধান হয়ে যাবে।

মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকার সঙ্গে কোনো আপস নয় উল্লেখ করে তিনি বলেন, বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকার সাথে কোনো আপস করবে না। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সংবিধানকে যারা ছূড়ে ফেলতে চায়। তাদেরকে প্রতিহত করবে বিএনপি। বড়জোর সময়ের প্রয়োজনে সংবিধান সংস্কার করা যেতে পারে।

বদলগাছী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রদান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী।

অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি জাকির হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান কেটু ও সাংগঠনিক সম্পাদক রবিউল হাসানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31