IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> লক্ষ্মীপুরে সড়কে ঝরলো ২ প্রাণ

লক্ষ্মীপুরে সড়কে ঝরলো ২ প্রাণ

সড়ক দুর্ঘটনা

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : লক্ষ্মীপুর সদরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের পৃথক দুটি সংঘর্ষে দু’জন মারা গেছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১১টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- পিয়াস আহমেদ (১৭) ও ফরহাদ হোসেন (২৩)। দুর্ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় সিফাত ও তামিম নামে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

জানা গেছে, গতকাল রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বাসুবাজার এলাকায় লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পিয়াস (১৭) নামে একজন মারা যান। এতে সিফাত, তামিম, সাব্বির ও জাহেদসহ ৫ জন আহত হয়।

এরমধ্যে সিফাত ও তামিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিহত পিয়াস উত্তর হামছাদী ইউনিয়নের মির্জাপুর গ্রামের মনসুর আহমেদের ছেলে।

একইদিন বিকেলে সদর উপজেলার পিয়ারাপুর এলাকায় লক্ষ্মীপুর-রামগতি সড়কে সিএনজি চালিত অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফরহাদ হোসেন (২৩) নামে আরও এক যুবক মারা যান। ফরহাদ লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার বাসিন্দা। এ ঘটনায় আরও ৪ জন আহত হন।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় বলেন, হাসপাতালে আনার আগেই পিয়াস নামে একজন মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় সিফাত ও তামিম নামে দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিকেলেও একটি সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। আহত হয়েছেন চার জন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31