IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> আত্রাইয়ে হত্যা মামলার দুই আসামীসহ গ্রেপ্তার ৩

আত্রাইয়ে হত্যা মামলার দুই আসামীসহ গ্রেপ্তার ৩

গ্রেপ্তার, আটক

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর আত্রাই উপজেলার মালিপুকুর গ্রামের কৃষি শ্রমীক আবু বক্কর সিদ্দিক (৩৮) কে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এছাড়া বিস্ফোরক মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের শনিবার (৮ ফেব্রুয়ারি) আদালতে প্রেরণ করা হয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাব উদ্দীন জানান, উপজেলার মালিপুকুর গ্রামের আবু বক্কর সিদ্দিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার পলাতক আসামী সিরাজুল ইসলাম (৪৮) ও ফরিদ উদ্দীন (৩৫) কে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে চট্রগ্রামের বাকুলিয়া থানা এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সিরাজুল ইসলাম উপজেলার মালিপুকুর গ্রামের ফাকের আলীর ছেলে এবং ফরিদ উদ্দীন একই গ্রামের ফারেজ আলীর ছেলে। গত ২০জানুয়ারী জমিতে ধান রোপনকে কেন্দ্র করে ওই দিন সন্ধায় আবু বক্কর সিদ্দিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করে। চিকিৎসাধীন অবস্থায় গত ২১জানুয়ারী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এঘটনায় ওই রাতেই আবু বক্করের মা মর্জিনা বিবি বাদী হয়ে সিরাজুল ও ফরিদ উদ্দীনসহ তিনজনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

এছাড়া আত্রাই থানায় দায়েরকৃত একটি বিস্ফোরক মামলার তদন্তপ্রাপ্ত আসামী আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দীন (৫৫) কে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে তাকে উপজেলার ভরতেতুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হেলাল উদ্দীন রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং সিম্বা গ্রামের কবির উদ্দীনের ছেলে। গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31