IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মান্দায় আগুনে পুড়লো ১৪ দোকান

৩০ লাখ টাকার ক্ষতি দাবি

মান্দায় আগুনে পুড়লো ১৪ দোকান

মান্দায় আগুনে পুড়লো ১৪ দোকান

মান্দায় আগুনে পুড়লো ১৪ দোকান। ছবি- ধূমকেতু প্রতিবেদক, মান্দা

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে লাগা আগুনে পুড়ে গেছে ১৪টি দোকানঘর।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জুমার নামাজের সময় উপজেলার বারিল্যা বটতলা বাজারে আগুনের এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের অন্তত ৩০ লাখ টাকার মালামাল ভূষ্মীভূত হয়েছে।

স্থানীয় বাসিন্দা রেজাউল ইসলাম বলেন, জুমার নামাজ আদায়ের জন্য আশপাশের মুসল্লিরা মসজিদের ছিলেন। নামাজ চলাকালে বাজারের আল-আমিনের মুদিখানার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মূহূর্তে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে মান্দা ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয় লোকজনের সহায়তায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

বাজারের ব্যবসায়ী সোহরাব হোসেন বলেন, ‘আগুনে আমার মেডিসিনের দোকানসহ আমিনুল ইসলামের সার-কীটনাশক, এনামুলের কম্পিউটার ও ফটোকপি, মোশারফ হোসেনের ষ্টুডিও এন্ড কম্পিউটার, সাগর হোসেনের মুদিখানার দোকানসহ ১৪টি দোকানঘর পুড়ে গেছে। আগুনে আমার ওষুধের দোকানে ৩ লাখ টাকার ওপরে ক্ষতি হয়েছে।’

ক্ষতিগ্রস্ত সার ও কীটনাশক ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, ‘শুক্রবার জুমার দিন হওয়ায় বেলা ১২টার দিকে দোকানঘর তালাবদ্ধ করে বাড়ি চলে যাই। নামাজ চলাকালে দোকানঘরে আগুন লাগার বিষয়ে জানতে পারি। আগুনে আমার অন্তত ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ লিডার শফিউর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে অন্তত ৩০ লাখ টাকা ক্ষতির সম্ভাবনা রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31