IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> শাহজাদপুরে জামায়াতে ইসলামীর ‘গণ সমাবেশ’

শাহজাদপুরে জামায়াতে ইসলামীর ‘গণ সমাবেশ’

শাহজাদপুরে জামায়াতে ইসলামীর ‘গণ সমাবেশ’

শাহজাদপুরে জামায়াতে ইসলামীর ‘গণ সমাবেশ’। ছবি- ধূমকেতু প্রতিবেদক, শাহাজাদপুর

ধূমকেতু প্রতিবেদক, শাহজাদপুর : বাংলাদেশের অন্যতম সুশৃঙ্খল সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাদপুর উপজেলা শাখার আয়োজনে অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্বে রোববার (১৫ ফেব্রুয়ারী) শাহজাদপুর সরকারী কলেজ মাঠে ‘গণসমাবেশ’ অনুষ্ঠিত হয়।

সমাবেশ স্থলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরসহ সংগঠন প্রিয় শুভাকাঙ্ক্ষীরা দলে দলে শাহজাদপুর সরকারী কলেজ মাঠে সমাবেত হয় এবং কলেজ মাঠ পরিপূর্ণ হয়ে ওঠে। সংগঠন প্রিয় মানুষগণ ও সমাবেশ উপস্থিত দায়িত্বশীলরা যথাযথ দায়িত্ব পালন করায় কোন ধরণের বিশৃঙ্খলা হতে দেখা যায়নি। সুশৃঙ্খল ও শান্তিপ্রিয়ভাবে আলোচনা হয়।

গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশে জামায়তে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মাওঃ রফিকুল ইসলাম খাঁন।

বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ মাওঃ শাহীনুর আলম কেন্দ্রীয় মজলিশের শুরু সদস্য এবং আমীর সিরাজগঞ্জ জেলা, অধ্যপক জাহিদুল ইসলাম সেক্রটারী সিরাজগঞ্জ জেলা, অধ্যাপক শহিদুল ইসলম সহকারী সেক্রেটারী সিরাজগঞ্জ জেলা এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা বিভিন্ন ধরনের আলোচনা পেশ করেন।

আলহাজ্ব মাওঃ রফিকুল ইসলাম খাঁন অন্তর্বর্তী সরকারের নিকট বিভিন্ন দাবী তুলে ধরেন যেমন, ফ্রেশ ভোটার তালিকা প্রস্তুত করতে হবে, জামায়াতের নিবন্ধণ দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে দিতে হবে এবং এটিএম আজাদুর রহমানকে মুক্তি দিতে হবে।

তিনি আরও বলেন, জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে মহিলারা আরও সুযোগ সুবিধা পাবে, কোন বেকার থাকবে না, প্রয়োজনে মহিলাদের জন্য আলাদা ব্যাংক থাকেব, দেশ দুর্নীতি চাঁদাবাজ সন্তাস এবং দখন মুক্ত হবে।

সমাবেশ শেষে শাহজাদপুর শহরে সংক্ষিপ্ত র‌্যালি অনুষ্ঠিত হয় এবং একই মঞ্জে ইসলামীক সাংস্কৃতি সন্ধ্যা নামে অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং প্রধান আকর্ষণ ইসলামী সংগীত শিল্পী আমিরুল মোমেনিন মানিক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31