IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> মা হত্যার দায়ে বাবা জেলে, কেমন আছে ১০ মাসের সেই ছেলে?

মা হত্যার দায়ে বাবা জেলে, কেমন আছে ১০ মাসের সেই ছেলে?

ধূমকেতু প্রতিবেদক,নন্দীগ্রাম : মা ফাতেমা খাতুনকে হত্যা করে বাড়ির পাশের একটি ডোবায় ফেলে রাখে বাবা আল-আমিন হোসেন। পরে পুলিশ ডোবা থেকে ওই মরদেহ উদ্ধার করে। সেইদিনি আল-আমিন হোসেনকে আটক করে নন্দীগ্রাম থানা পুলিশ। এরপর থেকে আল-আমিন হোসেন এখনো জেল হাজতে রয়েছে। ২০২০ সালের ৬ মে উপজেলার বুড়ইল ইউনিয়নের কৈগাড়ী গ্রামে ঘটে হৃদয় বিদারক এই খুনের ঘটনা। মাকে খুনের সময় শিশু আলহাজ¦ হোসেনের বয়স ১০ মাস। সেই শিশু বয়স এখন সাড়ে ৪ বছর। বাবা-মা সম্পর্কে কিছুই বলতে পারেনা সে। নানীকেই মা বলে জানে শিশু আলহাজ¦ হোসেন। নন্দীগ্রাম পৌর এলাকার বাসস্ট্যান্ডে আরব আলী হোটেল কথা হয় শিশু আলহাজ¦ হোসেন ও তার নানী চাম্পা বিবির সাথে।

বাবা-মায়ের কথা জানতে চাইলে শিশু আলহাজ¦ হোসেন তার নানীকে দেখিয়ে দিয়ে বলে ওইযে আমার মা। বাবার কথা জানতে চাইলে সে বলে আমার বাবা নাই। লেখাপড়ার কথা শুনতে চাইলে সে বলে আমি স্কুলে যাবো। আমি পড়তে চাই।

আলহাজ¦ হোসেনের নানী চাম্পা বিবি বলেন, আমি এই হোটেলে থালাবাসন ধোঁয়ার কাজ করি। আমার স্বামী নাই। আমার থাকার যে ঘর সেটিও অন্যের জায়গায়। কোন সরকারি সুবিধাও আমি পাইনা। অনেক কষ্টের জীবন আমার। ১৮ বছর বয়সের মেয়েটাকে বিয়ে দিছিলাম দুপচাঁচিয়া উপজেলার মাটিহাস ফকির পাড়া গ্রামে। বিয়ের পর জামাই-মেয়ে আমার এখানেই থাকতো। সে রাজমিস্ত্রীর সাথে হেলপারি করতো। ভালোই চলচ্ছিল আমাদের জীবন। বছরখানেক পরে মেয়ের এই ছেলে সন্তান হলো। নাতীর বয়স তখন ১০ মাস। আমি হোটেলে আসিছি। রাতে বাড়িতে যাওয়ার পর দেখি ফাতেমা নাই। জামাইকে বলি ফাতেমা কুটি গেছে। সে বলে আমি জানি না। সাড়া রাত খুঁজে মেয়েকে পাইনি। পরের দিন জামাই সকালে এসে কয় ডোবার মধ্যে ফাতেমার লাশ দেখা গেছে। লাশ দেখার পর প্রথমে জামাই বলছে আমার মেয়ে আতœহত্যা করেছে। পরে বোঝা গেল আমার মেয়েকে খুন করেছে ওই পশু।

তিনি আরো বলেন, আমার সোনারটুকরা মেয়েটাকে খুন করে ডোবার মধ্যে ফেলে দিয়েছে ওই জানোয়ার। অশ্রুসিক্ত কন্ঠে তিনি আরও বলেন, একদিকে মেয়ের লাশ অন্যদিকে এই নাতির কান্না। পরে পুলিশ এসে ধরে নিয়ে গেল ওই পশুকে। কি যে সময় তখন আমাদের জীবনে পার হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপর আমি থানায় মামলা করি। এখনো সে জেলেই আছে। অনেক কষ্টে নাতীকে বড় করছি। কাজ করে যে টাকা পাই সেই টাকা খরচ করে খাই আবার মামলাটাও চালাই। আমার মেয়েকে সে খুন করেছে তার ফাঁসি হলেই আমার শান্তি।

আরব আলী হোটেলের স্বত্বাধিকারী আরব আলী বলেন, চাম্পা আমার হোটেলে দীর্ঘদিন হলো কাজ করে। আমার লোকদের বলা আছে চাম্পার নাতীর খাওয়াদাওয়ার যেনে কোন কষ্ট না হয়।

মামলার বাদী পক্ষের আইনজীবী বগুড়া জজ কোর্টের অ্যাডভোকেট শ্রীদাম ঘোষ বলেন, ওই মামলায় শুধুমাত্র জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেটের সাক্ষী বাদ আছে। আর সব সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। ম্যাজিস্ট্রেটের সাক্ষীর পরেই রায় আসবে। আশা করা যায় আসামির সর্বোচ্চ শাস্তি হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31