IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> বদলগাছীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

বদলগাছীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

বদলগাছীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

বদলগাছীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে দিবসের প্রথম প্রহরে জাতির পক্ষ থেকে বদলগাছী উপজেলা শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি।

এরপর পুস্পমাল্য অর্পণ করেন, বদলগাছী থানার অফিসার ইনচার্জ শাহজাহান আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, বদলগাছী প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের, বদলগাছী পল্লী বিদুৎ অফিস, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, আনসার ও ভিডিপি কার্যালয়, বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুল, মহিলা ডিগ্রী কলেজ ও বদলগাছী কারিগরি কলেজ।

এরপরই বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ একে একে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুরু করেন। আর এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি ’ বাজানো হয় ।

শ্রদ্ধা জানতে আসা ব্যক্তিরা বলছেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালিকে অধিকার আদায় করে নিতে শিখিয়েছে। সে সময়ের আন্দোলন বাঙালির মধ্যে আজও সঞ্চারিত হয়। বাংলার মানুষ প্রতিবাদ করতে জানে তার অন্যতম দৃষ্টান্ত ছিলে ভাষা আন্দোলন।

জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল বলেন, ১৯৫২ সালে আমাদের পূর্বসূরীরা ভাষার জন্য জীবন না দিলে আমরা মায়ের ভাষায় কথা বলতে পারতাম না। বাংলা আমার ভাষা। বাংলা আমার মায়ের মুখের ভাষা। আমি বাংলা ভাষায় কথা বলতে গর্ববোধ করি । তাই আজ ভাষাশহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ শেষে ১ মিনিট নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। শেষে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31