ধূমকেতু প্রতিবেদক, গুরুদাসপুর : ৮নং ওয়ার্ড বিএনপি চাঁচকৈড় গাড়িষাপাড়া শহীদ জিয়া স্মৃতি সংঘের উদ্যোগে শনিবার (৮ মার্চ) বিকেল ৫ ঘটিকায় শহীদ জিয়া স্মৃতি সংঘ সংলগ্ন চাতালে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব আব্দুল আজিজ সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নাটোর জেলা বিএনপি ও সাবেক সভাপতি, গুরুদাসপুর উপজেলা বিএনপি।
প্রধান বক্তা মশিউর রহমান বাবলু, সাবেক সভাপতি, গুরুদাসপুর সৌর বিএনপি ও সাবেক মেয়র, গুরুদাসপুর পৌরসভা।
উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন জমশেদ আলী, সাবেক সভাপতি, ৮নং ওয়ার্ড বিএনপি, শুক্রদাসপুর পৌরসভা।
এসময় উপস্থিত ছিলেন, ওমর আলী শেখ, সাবেক সাধারণ সম্পাদক, গুরুদাসপুর উপজেলা বিএনপি, আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক, গুরুদাসপুর উপজেলা বিএনপি, হাহিদুল ইসলাম জাহিদ, বিশিষ্ট ইট ভাটা ব্যবসায়ী, চাঁচকৈড় বাজার, শরিফুল ইসলাম বিপ্লব, যুগ্ম আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা যুবদল, আনিসুর রহমান আনিস, যুগ্ম আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা কৃষকদল, মনিরুজ্জামান হেনা, সাবেক সভাপতি, ধারাবারিষা ইউনিয়ন বিএনপি।
আরও উপস্থিত ছিলেন, শাহীন কাওছার, সাবেক সাধারণ সম্পাদক, ধারাবারিষা ইউনিয়ন বিএনপি, রাজু আহম্মেদ, সভাপতি, খুবজিপুর ইউনিয়ন যুবদল, তোহা রহমান, সভাপতি শহীদ সামসুজ্জোহা কলেজ ছাত্রদল, শাকিল ইসলাম, সদস্য সচিব, গুরুদাসপুর পৌর ছাত্রদল, ফাহাদ ফরিদ, সহ সভাপতি, শহীদ জিয়া স্মৃতি সংঘ চাঁচকৈড় গাড়িষাপারা, রাঙ্গা মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
উক্ত ইফতার ও দোয়া মাহফিল আমন্ত্রণে, মিজানুর রহমান মিজান, সভাপতি, শহীদ জিয়া স্মৃতি সংঘ ও সাবেক সাংগঠনিক সম্পাদক গুরুদাসপুর পৌর বিএনপি।
উক্ত ইফতার ও দোয়া মাহফিল সঞ্চালনা করেন, সুজাউদ্দৌলা সুজন, আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা ছাত্রদল ও সাধারণ সম্পাদক, শহীদ জিয়া স্মৃতি সংঘ।
ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।


