ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ জামায়াত ইসলামী বোয়ালিয়া ইউনিয়ন শাখার আয়োজনে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ মার্চ) বিকেলে ইউনিয়ন আমীর রাইসুল ইসলামের সভাপতিত্বে কাউন্সিল বাজারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়েত ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামাত মনোনীত প্রার্থী ডঃ মিজানুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, গোমস্তাপুর উপজেলা আমীর ইমামুল হুদা। বক্তব্য রাখেন, জামায়াতের কর্ম পরিষদের সদস্য মাওলানা এনামুল হক।
এসময় উপস্থিত ছিলেন, আব্দুল বারী, বিশিষ্ট জন আলহাজ্ব আনিসুর রহমান, নাদিমুল ইসলাম প্রমুখ।


