IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত ও দুজন আহত

চাঁপাইনবাবগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত ও দুজন আহত

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের দ্বারিয়াপুর এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক সাদ্দাম হোসেন নিহত হয়েছে। এঘটনায় গুরুত্বর আহত হয়েছে আরো দুইজন।

নিহত ব্যক্তি হলো, রাজশাহী জেলার রামচন্দপুর মহল্লার সাইদুর রহমানের ছেলে সাদ্দাম হোসেন (৩২)। আহত ব্যক্তিরা হলেন,চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পিটিআই এলাকার মৃত অলিমান আলীর ছেলে নজরুল ইসলাম (৫৫) ও একই উপজেলার মহারাজপুর এলাকার মুনিরুল ইসলামের ছেলে সুমন।

আজ সোমবার সকাল ৭ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দ্বারিয়াপুর ট্রাক টার্মিনালের সামনে এই দূর্ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান জানান, সকাল ৭টার দিকে দ্বারিয়াপুর ট্রাক টার্মিনাল সংলগ্ন চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের উপর বিপরীত দিকে থেকে আসা দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক সাদ্দাম হোসেন ঘটনাস্থলে মারা যায়। আর সুমন ও নজরুল গুরুত্বর আহত হলে ফায়ার সার্ভিস কর্মীরা চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে তাদের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাদ্দামকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সুইট নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, সাদ্দাম হোসেন ঘটনাস্থলে মারা যায়। আর এ ঘটনা সুমন ও নজরুল গুরুত্বর আহত হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এঘটনায় এখন পযন্ত মামলা দায়ের হয়নি বলে জানান সদর মডেল থানা ওসি মতিউর রহমান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31