IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> দুই তরুণকে অপহরণ, ডিবির ৫ সদস্যসহ গ্রেপ্তার ৬

দুই তরুণকে অপহরণ, ডিবির ৫ সদস্যসহ গ্রেপ্তার ৬

দুই তরুণকে অপহরণ, ডিবির ৫ সদস্যসহ গ্রেপ্তার ৬

দুই তরুণকে অপহরণ, ডিবির ৫ সদস্যসহ গ্রেপ্তার ৬

ধূমকেতু নিউজ ডেস্ক : বগুড়ার ধুনটে ২ তরুণকে অপহরণের পর মুক্তিপণ নিয়ে পালানোর পথে ডিবির ৫ সদস্যসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে কুন্দারহাট হাইওয়ে পুলিশ।

সোমবার (২৩ মার্চ) ভোরের দিকে বগুড়া-নাটোর মহাসড়কের বীরগ্রাম এলাকায় হাইওয়ের কুন্দারহাট থানা-পুলিশের একটি দল মাইক্রোবাস থামিয়ে ডিবির ওই পাঁচ সদস্য ও গাড়িচালককে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে দুই লাখ টাকা, ডিবির পোশাক ও পরিচয়পত্র জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক শামিম মো. অনু ইসলাম, কনস্টেবল রিপন মিয়া, আবুল কালাম আজাদ, মাহবুব আলম, বশির আলী এবং মাইক্রোবাসচালক মেহেদী হাসান। তাঁদের বিরুদ্ধে ধুনট থানায় অপহরণের মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ধুনট থানার ওসি সাইদুল আলম।

বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশের বগুড়ার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) মো. শহিদ উল্লাহ বলেন, জেলা পুলিশের বেতার বার্তা পেয়ে হাইওয়ে পুলিশের নৈশকালীন টহল দল বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট থানা এলাকায় একটি মাইক্রোবাস থামিয়ে ছয়জনকে আটক করে। এর মধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাঁচজন নিজেদের রাজশাহী মহানগর ডিবির সদস্য পরিচয় দেন। অন্যজন মাইক্রোবাসচালক। তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ রয়েছে, তা বগুড়া জেলা পুলিশ নিশ্চিতভাবে বলতে পারবে। আটক ডিবির পাঁচ সদস্যসহ ছয়জনকে ধুনট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, ফ্রিল্যান্সার পেশায় জড়িত রাব্বী ও জাহাঙ্গীর নামে বগুড়ার ধুনট উপজেলার দুই তরুণের অভিযোগ, রাজশাহী মহানগর ডিবিতে কর্মরত ধুনট উপজেলার আবদুল ওহাবের মদদে ডিবির একটি দল রোববার রাতে তাঁদের অপহরণ করে গাড়িতে তুলে নেয়। এরপর দুই লাখ টাকা মুক্তিপণ নিয়ে দুই তরুণকে পথিমধ্যে ছেড়ে দেওয়া হয়। মুক্তিপণের টাকা নিয়ে অপহরণকারী দলের সদস্যরা মাইক্রোবাসে করে বগুড়া-নাটোর মহাসড়ক হয়ে পালিয়ে যাচ্ছিলেন। এ বিষয়ে তথ্য পেয়ে জেলা পুলিশ হাইওয়ের কুন্দারহাট থানা-পুলিশকে জানায়। পরে কুন্দারহাট হাইওয়ে থানা-পুলিশ একটি মাইক্রোবাস আটক করে। ওই মাইক্রোবাসে থাকা পাঁচজন নিজেদের রাজশাহী মহানগর ডিবির সদস্য পরিচয় দেন। অন্যজন মাইক্রোবাসচালক। এ সময় তাঁদের কাছ থেকে মুক্তিপণের দুই লাখ টাকা জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার জানান, অপহরণ ও মুক্তিপণ আদায়ের প্রাথমিক অভিযোগের ভিত্তিতে আটক ব্যক্তিদের ধুনট থানায় নেওয়া হয়েছে। অভিযোগ গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আটক পাঁচ সদস্যের পরিচয় নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সাবিনা ইয়াসমিন বলেন, বগুড়ায় আটক পাঁচজনের একজন আরএমপি ডিবির একজন উপপরিদর্শক। চারজন কনস্টেবল। ডিবির ওই সদস্যরা কাউকে না জানিয়েই বগুড়ায় অভিযানে গিয়েছিলেন। সাধারণত কোথাও অভিযানে গেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নিতে হয়। তাঁরা নেননি। এ কারণে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা খারাপ উদ্দেশ্য নিয়ে বগুড়ায় গিয়েছিলেন। শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র : বাংলাদেশ জার্নাল

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31