IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> ভেড়ামারায় বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি জব্দ, গ্রেপ্তার ২

ভেড়ামারায় বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি জব্দ, গ্রেপ্তার ২

ভেড়ামারায় বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি জব্দ, গ্রেপ্তার ২

ভেড়ামারায় বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি জব্দ, গ্রেপ্তার ২। ছবি- ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার ভেড়ামারায় এক বিএনপির নেতার বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।

রোববার (২৩ মার্চ) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল এই অভিযান চালায়। গ্রামটিতে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রোকনুজ্জামান রোকন ও তাঁর ভাই কাঁকন। তাঁদের কাছে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১১টি গুলি পাওয়া যায়। অস্ত্র জব্দের ঘটনায় রোকন ও কাঁকনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহীদুল ইসলাম জানান, সেনাবাহিনীর একটি দল আড়কান্দি গ্রামে অভিযান চালিয়ে রোকন ও কাঁকনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে।

এদিকে আড়কান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত শনিবার রাত থেকে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম আহমেদের ছেলে হিমেলের সমর্থকদের গুলিতে স্থানীয় বিএনপির নেতা আব্দুল করিমের সমর্থক ফিরোজ আলী গুলিবিদ্ধ হন।

এসময় উভয় পক্ষ থেকে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের অভিযোগ ওঠে। এরপরই বিএনপির নেতাকর্মীরা একজোট হয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। এ সময় তিনটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাড়ির সামনে থাকা সিসি ক্যামেরা ও এসি ভাঙচুরও করা হয়।

এ ঘটনায় বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম আহমেদ হামলা পূর্বপরিকল্পিত মন্তব্য করে হামলায় অন্যদের সঙ্গে বিএনপির নেতা রোকনুজ্জামান রোকনের সম্পৃক্ততার অভিযোগ করেন।

ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম আলম বলেন, গত ৩০ আগস্ট বিএনপির নেতা রোকনুজ্জামান রোকনের ওপর হামলা চালায় রাজনৈতিক প্রতিপক্ষ। গতকালও পরিকল্পিতভাবে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে সে দায় রোকন ও বিএনপির নেতাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহীদুল ইসলাম বলেন, আড়কান্দি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ শান্ত থাকার আহ্বান জানায়। এসময় জনরোষের সৃষ্টি হলে উত্তেজিত জনগণ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31