ধূমকেতু প্রতিবেদক, গুরুদাসপুর : পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর পক্ষ থেকে সোমবার (২৪ মার্চ) বিকেল ৫ ঘটিকায় গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজার স্মৃতিগেট চত্বরে পথচারী ও গরীব-অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
উক্ত ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করেন, মামুন মজুমদার, সদ্য সাবেক সহ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ।
এসময় উপস্থিত ছিলেন, এম সময় হাসান, আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা যুবদল, সুজাউদ্দৌলা সুজন, আহ্বায়ক গুরুদাসপুর উপজেলা ছাত্রদল, শামিম আহম্মেদ, আহ্বায়ক গুরুদাসপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল, রাঙ্গা মোল্লা, যুগ্ম আহ্বায়ক গুরুদাসপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল, এমদাদুল হক, যুগ্ম আহ্বায়ক।
আরও উপস্থিত ছিলেন, গুরুদাসপুর উপজেলা, যুবদল, ইসরাফিল শেখ, সাবেক সভাপতি, গুরুদাসপুর কলেজ শাখা ছাত্রদল ও সিনিয়র সদস্য গুরুদাসপুর উপজেলা যুবদল, আকরাম হোসেন, যুগ্ম আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা ছাত্রদল, তোহা, সভাপতি, গুরুদাসপুর পৌর ছাত্রদলসহ যুবদল, ছাত্রদল এবং সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।


