IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> মান্দায় চাঁদার দাবীতে ব্যবসায়ীকে মারধর, আহত ২

মান্দায় চাঁদার দাবীতে ব্যবসায়ীকে মারধর, আহত ২

পিটুনি, মারধর, হামলা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় চাঁদার দাবীতে তরমুজ ব্যবসায়ীসহ দুইজনকে পিটিয়ে জখম করা হয়েছে।

সোমবার (৩১ মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বিলকরিল্যা বাজারে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনায় ৭জনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী বিদ্যুৎ হোসেন বলেন, ‘আমি প্রত্যেক মৌসুমে বিলকরিল্যা বাজারে তরমুজের আড়ত দিয়ে ব্যবসা করে থাকি। এবারে তরমুজ বেচাকেনা শুরু করলে কুসুম্বা গ্রামের শহিদুল ইসলাম ও তার সাঙ্গপাঙ্গরা আমার কাছে চাঁদা দাবী করে। চাঁদার টাকা না দিলে ব্যবসা করতে দিবে না বলেও হুমকি দিয়ে আসছিলেন অভিযুক্তরা।

বিদ্যুৎ হোসেন আরও বলেন, ‘আজ সোমবার ঈদের নামাজের পর দোকান খুলে বেচাকেনা শুরু করলে শহিদুল ইসলাম ২ হাজার টাকা দাবী করে। এনিয়ে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে শহিদুলের হুকুমে অন্য সহযোগীরা দেশিয় অস্ত্র নিয়ে আমাকে মারধর করে। আমার ডাক-চিৎকারে বোন নাসরিন আক্তার এগিয়ে এলে তাকেও পিটিয়ে হাত ভেঙে দেওয়া হয়। এ সময় অভিযুক্তরা আমার ব্যাগে থাকা ১ লাখ ৪৫ হাজার ৩০০ টাকা লুট করে নিয়ে যায়।’

এ ঘটনায় ভুক্তভোগী বিদ্যুৎ হোসেনের বাবা লোকমান আলী বাদী হয়ে শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, অহিদুল ইসলামসহ ৭জনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করেন।

এ বিষয়ে অভিযুক্ত শহিদুল ইসলামের সঙ্গে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31