IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> নওগাঁয় দুর্ঘটনা প্রতিরোধে বিআরটিএ’র অভিযান

নওগাঁয় দুর্ঘটনা প্রতিরোধে বিআরটিএ’র অভিযান

নওগাঁয় দুর্ঘটনা প্রতিরোধে বিআরটিএ’র অভিযান

নওগাঁয় দুর্ঘটনা প্রতিরোধে বিআরটিএ’র অভিযান। ছবি- ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : অনিয়ন্ত্রিত ভাবে মোটরসাইকেল চালাতে গিয়ে ঘটছে দূর্ঘটনা। এতে প্রাণহানীর মতো ঘটনা ঘটছে। নেই মোটরসাইকেলের রেজিস্ট্রেশন। এমনকি চালকের ড্রাইভিং লাইসেন্স নেই। নিরাপত্তার জন্য চালকের মাথায়ও নেই হেলমেট।

এতে প্রতিনিয়ত দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে হেলমেটবিহীন ও ওভারস্প্রিডে মোটরসাইকেল না চালানো এবং জনসাধারণকে সচেতন করতে নওগাঁয় ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে নওগাঁ শহরের বাইপাস বরুনকান্দী মোড় ও শহরের ঢাকা বাসস্ট্যান্ডে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নওগাঁ সার্কেল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব বিন জামাল প্রত্যয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব বিন জামাল প্রত্যয় বলেন, মোটরসাইকেলের ড্রাইভিং ও হেলমেট না থাকায় চারটি মোটরসাইকেলে মোট ৮০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এছাড়া তাদের সর্তক করা হয়েছে। এছাড়া এক বাস যাত্রীর কাছ থেকে ভাড়া বেশি নেয়ার অভিযোগের প্রেক্ষিতে ঢাকা বাসস্ট্যান্ডে শাহ ফতেহ আলী বাস কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়। তবে ভাড়া বেশি নেয়ার সত্যতা পাওয়া যায়নি। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বাস কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়।

নওগাঁ বিআরটিএ মোটরযান পরিদর্শক আফতাবুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে এবং মানুষকে সচেতন করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অতিরিক্ত ওভারস্প্রিডের কারণে দুর্ঘটনা ঘটছে। মোটরসাইকেলের কোন কাগজপত্র নেই এবং হেলমেটবিহীন হওয়ায় দুর্ঘটনার পরিমাণ বাড়ছে। দুর্ঘটনা প্রতিরোধে মানুষকে সচেতন করা হচ্ছে।

এসময় নওগাঁ বিআরটিএ মোটরযান পরিদর্শক আফতাবুল ইসলাম ও সহকারী মোটরযান পরিদর্শক নুর ইসলামসহ পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31