IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় আমলা প্রেসক্লাবের বর্ষবরণ উদযাপন

কুষ্টিয়ায় আমলা প্রেসক্লাবের বর্ষবরণ উদযাপন

কুষ্টিয়ায় আমলা প্রেসক্লাবের বর্ষবরণ উদযাপন

কুষ্টিয়ায় আমলা প্রেসক্লাবের বর্ষবরণ উদযাপন। ছবি- ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : বাঙালি সমাজকে নিয়ে আলোর পথে মুক্তির পথযাত্রী হওয়ার আহ্বান জানিয়ে বরণ করা হলো বাংলা নববর্ষ ১৪৩২। বর্ষবরণ উপলক্ষে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলাতে এক বর্ণাঢ্য আয়োজন করা হয়।

সোমবার (১৪ এপ্রিল) বর্ষবরণ উপলক্ষে আমলা প্রেসক্লাবের আয়োজনে সকালে প্রেসক্লাবের সদস্য এবং সাংবাদিকসহ বিভিন্ন স্তরের মানুষজন নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়।

এসময় আমলা প্রেসক্লাবের আহ্বায়ক শামসুল আলম শামীম এই আয়োজনে সভাপতিত্ব করেন।

উক্ত বর্ষবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন, আমলা-সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফফার, সহকারী প্রধান শিক্ষক তৌহিদুজ্জামান ইসলাম তৌহিদ, জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এনামুল হক।

আমলা প্রেসক্লাবের আহ্বায়ক সদস্য সচিব হোসাইন মোহাম্মদ সাগর, আমলা প্রেসক্লাবের আহ্বায়ক সদস্য ও হেলথ্ এইড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান শাহীন আলম লিটন, সদস্য হাবিবুর রহমান, মোস্তফা কামাল, মামুনুর রহমান ঝন্টু, আমলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম, সালিম খানসহ এসময় এলাকার সুশীল সমাজের ব্যক্তিবর্গ, প্রশাসনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

কুষ্টিয়ায় আমলা প্রেসক্লাবের বর্ষবরণ উদযাপন
কুষ্টিয়ায় আমলা প্রেসক্লাবের বর্ষবরণ উদযাপন। ছবি- ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া

‘নববর্ষে ঐকতান, ফ্যাসিবাদের অবসান’–এই প্রতিপাদ্যে চব্বিশের চেতনা ধারণ করে সমকাল, ইতিহাস, ঐতিহ্যকে ধারণ করে এবারের নববর্ষের আনন্দ শোভাযাত্রা করা হয়। বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা আমলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় কুলা-চালন, শখের হাঁড়ি, কলসি ও তালপাখা হাতে নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং ছবি উঠিয়ে আনন্দ উদযাপন করা হয়।

নববর্ষের শুভেচ্ছা বিনিময় শেষে আমি আপনার ক্লাবের আহ্বায়ক শামসুল আলম শামীম বলেন, ‘পহেলা বৈশাখ বাঙালিদের কাছে অনেক বেশি আনন্দের। একই সাথে একটা কষ্টের জায়গাও রয়েছে। কেননা আমরা যখন নববর্ষ বরণ করছি, তখন ফিলিস্তিনের মানুষ নিষ্ঠুরভাবে গণহত্যার শিকার হচ্ছে। আমরা তাদের প্রতি সংহতি জানাচ্ছি।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31