IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> নাজিরপুরে সরকারি পুকুর পাড় ভাঙ্গন, সমাধানের উদ্যোগ ইউএনও’র

নাজিরপুরে সরকারি পুকুর পাড় ভাঙ্গন, সমাধানের উদ্যোগ ইউএনও’র

নাজিরপুরে সরকারি পুকুর পাড় ভাঙ্গন, সমাধানের উদ্যোগ ইউএনও’র

নাজিরপুরে সরকারি পুকুর পাড় ভাঙ্গন, সমাধানের উদ্যোগ ইউএনও’র। ছবি- ধূমকেতু প্রতিবেদক, গুরুদাসপুর

ধূমকেতু প্রতিবেদক, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের মাঝপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি পুকুর পাড় ভাঙনের কারণে চরম ভোগান্তিতে ছিলেন পাশ্ববর্তী এলাকার মানুষ। অবশেষে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে সেই সমস্যার স্থায়ী সমাধান হতে যাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ-এর প্রচেষ্টায় এবং তত্ত্বাবধানে পুকুর পাড় নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে পুকুর পাড় নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম।

এছারাও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আমিনুর রশিদ, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, উপজেলা বিএমডিসি কর্মকর্তা সাইদুর রহমান, মৎস্য কর্মকর্তা রতন সাহা, গুরুদাসপুর শাখা সোনালী ব্যাংক ম্যানেজার মনিরুজ্জামান সরকার রাসেল, নাটোর জেলা কৃষক দলের সদস্য মোস্তাফিজুর রহমান মুক্তা, নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকুবুল রহমান রাজা প্রমুখ।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পাড়ের ক্ষতিগ্রস্ত বাসিন্দারা এবং গণমাধ্যমকর্মীরা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম পুকুর সংস্কার কাজের উদ্বোধন শেষে বক্তব্যে বলেন, ‘সরকারি সম্পদের সুরক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই প্রশাসনের অন্যতম দায়িত্ব। এই পুকুর পাড় নির্মাণের ফলে যেমন বসতবাড়ি রক্ষা পাবে, তেমনি সৌন্দর্যবর্ধন ও পানি সংরক্ষণেও ইতিবাচক প্রভাব পড়বে।’

স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন যে, পুকুর পাড় ভেঙে পড়ায় বর্ষাকালে বসতঘরে পানি ঢুকে যায়, মাটি সরে যাওয়ায় ঘরবাড়ির ভিত দুর্বল হয়ে পড়ে এবং শিশু ও বয়স্কদের চলাচলে ভয় থেকে যায়। এই নির্মাণ কাজ তাদের দীর্ঘদিনের এক প্রত্যাশা পূরণ করবে।

মাঝপাড়ার বাসিন্দা বৃদ্ধা রওশন-আরা বেগম বলেন, ‘প্রায় দশ বছর ধরে এই সমস্যায় ভুগছি। ইউএনও ম্যাডামের হস্তক্ষেপ না হলে হয়তো আর কোনও দিন এ সমস্যার সমাধান হতো না। আমরা কৃতজ্ঞ।’

এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে একদিকে যেমন সরকারি সম্পদ রক্ষা পাবে, অন্যদিকে সাধারণ মানুষের জীবনমানও উন্নত হবে বলে মনে করছেন স্থানীয়রা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31