IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> নগর-গ্রাম >> পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপন

পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপন

পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপন

পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপন। ছবি- ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : সারাদেশের ন্যায় নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) পত্নীতলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ৩২৫০), জাতীয়তাবাদী শ্রমিক দল, রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন, কুলি মজুর শ্রমিক ইউনিয়ন, ইজিবাইক শ্রমিক ইউনিয়ন, বাস-ট্রাক শ্রমিক ইউনিয়ন, হাত করাত শ্রমিক ইউনিয়ন, সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন, হোটেল-রেস্তরা শ্রমিক ইউনিয়ন সহ অন্যান্য শ্রমিক সংগঠনগুলি পৃথক পৃথক ভাবে র‍্যালি শেষে স্ব স্ব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রমিক সংগঠন গুলি স্ব স্ব কার্যালয়ে সকালে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ শেষে বর্ণাঢ্য র‍্যালি বের করে এবং স্ব স্ব কার্যালয়ে শ্রমিক দিবসের তাৎপর্য তুলে ধরে পৃথক পৃথক ভাবে আলোচনা সভা ও দোয়ার মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।

পত্নীতলা ইমারত নির্মাণ শ্রমিক সংগঠনের উদ্যোগে বেলা ১১টায় একটি র‍্যালি নজিপুর পুরাতন বাজার কার্যালয় হতে বের করে নজিপুর বাস স্ট্যান্ড গোল চত্বর হয়ে কার্যালয়ে ফিরে আলহাজ মাওলানা খয়বর আলীর পরিচালনায় দোয়া ও বিশেষ মোনাজাত শেষে ইমারত নির্মাণ শ্রমিক সংগঠনের সভাপতি আলহাজ বুলবুল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বদেশ কুমার মন্ডল, দি হাঙ্গর প্রজেক্টের সমন্বয়ক আছির উদ্দিন, কো-অর্ডিনেটর সুকমল, পত্নীতলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, মিঠুন চন্দ্র পাহান, পত্নীতলা ইমারত নির্মাণ শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র, সহ সভাপতি রেজাউল ইসলাম কালু, আদিবাসী নেতা নরেণ পাহান।

এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী মাসুদ, পত্নীতলা ইমারত নির্মাণ শ্রমিক সংগঠনের অভিলাষ চন্দ্র, আনোয়ার হোসেন, ইসমাইল হোসেন, নৌশাদ আলী, পরেশ টুডু প্রমুখ। পরে সদস্যদের মাঝে খানা বিতরণ করা হয়।

অপরদিকে পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে জেলা মহিলা দলের সভানেত্রী সামিনা পারভীন পলির নেতৃত্বে একটি র‌্যালী নজিপুর সরদারপাড়া মোড় হতে নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বর প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোকছেদুল হক সিরি, উপজেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম, যুবদলের নেতা বায়োজিত রায়হান শাহীন, মিজানুর রহমান প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31