IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছে
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> বিএমডিএ কার্যালয়ের অবহেলা ও অযত্নে নষ্টের পথে অত্যাধুনিক কৃষি যন্ত্র

বিএমডিএ কার্যালয়ের অবহেলা ও অযত্নে নষ্টের পথে অত্যাধুনিক কৃষি যন্ত্র

বিএমডিএ কার্যালয়ের অবহেলা ও অযত্নে নষ্টের পথে অত্যাধুনিক কৃষি যন্ত্র

বিএমডিএ কার্যালয়ের অবহেলা ও অযত্নে নষ্টের পথে অত্যাধুনিক কৃষি যন্ত্র। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : খোলা জায়গায় এলোমেলোভাবে পড়ে আছে ভারী যন্ত্রগুলো। এগুলোর মধ্যে কোনটির দাম প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকা। অন্তত প্রায় ৮ বছর ধরে এগুলো পড়ে আছে। বছরের পর বছর ধরে যন্ত্রগুলো অযত্নে-অবহেলায় পড়ে থাকায় ঝড়বৃষ্টি ও রোদে এগুলোতে মরিচা পড়ে নষ্ট হওয়ার উপক্রম হয়ে পড়েছে। আর এই চিত্রটি নওগাঁর বদলগাছী উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কার্যালয় চত্বরের।

লোকবলের অভাবে আধুনিক কৃষি যন্ত্রগুলো ব্যবহার হচ্ছে না বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে খুব শিঘ্রই চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তাঁরা।

বিএমডিএ বদলগাছী উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, কৃষির আধুনিকায়নের জন্য সরকার বড় অংকের টাকা খরচ করে বেশ কিছু আধুনিক কৃষি যন্ত্র চীন থেকে নিয়ে আশা হয়। আধুনিক এসব কৃষি যন্ত্রের সঙ্গে কৃষকদের পরিচিত করানো ও কৃষি যন্ত্রগুলো ব্যবহার করে কৃষকদের চাষাবাদ সহজ করতে ২০১৬-১৭ অর্থবছরে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বিএমডিএ কার্যালয়গুলোতে প্রদর্শনীর জন্য এসব যন্ত্র বিতরণ করা হয়। সেই কার্যক্রমের অংশ হিসেবে ২০১৭ সালে বদলগাছী বিএমডিএ কার্যালয়ে প্রদর্শনীর জন্য একটি কম্বাইন্ড হারর্ভেস্টার (শস্য কাটা ও মাড়াই যন্ত্র), জমি চাষাবাদের জন্য মিনি ট্রাক্টর ও একটি রাইস প্লান্টার (ধানের চারা রোপন যন্ত্র) আনা হয়।

উদ্দেশ্য ছিল লোকবল নিয়োগ দিয়ে অথবা সমিতির মাধ্যেমে ফসলের মাঠে যন্ত্রগুলো ব্যবহার করে কৃষকদের সঙ্গে এগুলোর পরিচয় করানো ও কৃষকদের চাষাবাদ সহজ করানো। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। যন্ত্রগুলো আনার পর থেকে বিএমডিএ লোকবলও নিয়োগ দেন নি আবার যন্ত্রগুলো কৃষকদের সমিতিতেও দেওয়া হয়নি।
যন্ত্রগুলো আনার পর থেকে ব্যবহারের জন্য একটিবারও বিএমডিএ অফিস চত্বরের বাইরে বের করা হয়নি। দীর্ঘ দিন খোলা আকাশের নিচে পড়ে থেকে প্রায় নষ্ট হয়ে গেছে যন্ত্রগুলো।

* যন্ত্রগুলো আনার পর থেকে বিএমডিএ কোন লোকবল নিয়োগ দেননি আবার যন্ত্রগুলো কৃষকদের সমিতিতেও দেওয়া হয়নি।
* বিএমডিএ অফিসের অবহেলায় ৭০ লাখ টাকার কৃষি যন্ত্র আজ নষ্টের পথে।
* যন্ত্রগুলো কৃষি কাজে ব্যবহারের জন্য আনা হলেও বছরের পর বছর ধরে খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হতে দেখে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় কৃষকেরা।
* দায়সারা বক্তব্য বিএমডিএ কর্তৃপক্ষের।

স¤প্রতি বদলগাছী বিএমডিএ কার্যালয়ে গিয়ে দেখা যায়, অফিস চত্বরের বাইরে খোলা আকাশের নিচে পড়ে আছে দানবীয় এই যন্ত্রগুলো। যন্ত্রগুলোর বিভিন্ন অংশে মরিচা পড়ে ক্ষয় হয়ে গেছে। মরিচা পড়ে কোথাও ধাতব অংশ ভেঙে গিয়ে তৈরি হয়েছে বড় বড় ছিদ্র।

বদলগাছী বিএমডিএ কার্যালয় চত্বরে পড়ে থাকা ওই তিনটি কৃষি যন্ত্রের দাম কতো এ ব্যাপারে বিএমডিএ কর্তৃপক্ষ কোনো তথ্য জানাতে পারেনি।

ওই তিনটি যন্ত্রের দাম কতো হতে পারে জানতে চাইলে বদলগাছী উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান বলেন, ‘এ ধরণের কৃষি যন্ত্র কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে ভর্তুকীতে কৃষকদের মাঝে বিক্রি করা হয়েছিল। সাধারণত ৫০ শতাংশ ভর্তুকি দিয়ে যন্ত্রগুলো বিক্রি করা হয়। সেই সময় চীন থেকে আমদানি করা একটি কম্বাইন্ড হারর্ভেস্টারের মূল্য ৩৫ থেকে ৪০ লাখ টাকা। আর মিনি ট্রাক্টর ও রাইস প্লান্টার যন্ত্রের প্রতিটির দাম প্রায় ১৫ লাখ টাকা করে। সেই হিসেবে ওই তিনটি যন্ত্রের মূল্য প্রায় ৭০ লাখ টাকার ওপরে।’

আর এতো টাকার যন্ত্র কৃষি কাজে ব্যবহারের জন্য আনা হলেও বছরের পর বছর ধরে খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হতে দেখে স্থানীয় কৃষকেরা ক্ষোভ প্রকাশ করছেন।

বিএমডিএ কার্যালয়ের অবহেলা ও অযত্নে নষ্টের পথে অত্যাধুনিক কৃষি যন্ত্র
বিএমডিএ কার্যালয়ের অবহেলা ও অযত্নে নষ্টের পথে অত্যাধুনিক কৃষি যন্ত্র। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী

বদলগাছী উপজেলা সদর ইউনিয়নেরা বাবু, রশিদসহ অনেক বাসিন্দা বলেন, ‘লাখ লাখ টাকার যন্ত্র পড়ে থেকে নষ্ট হচ্ছে। লোকবল নেই, তাহলে এসব যন্ত্র আনার কি দরকার ছিল? সরকারি অফিসের কাম-কাজই এ রকম। যন্ত্র চলুক আর না চলুক তাতে কিছু আসে যায় না। কোনো জবাবদিহিতা নেই। সরকারের টাকা অপচয় মানে জনগণের টাকা অপচয়। এই যন্ত্রগুলো নষ্ট হলে জনগণেরই ক্ষতি। এই যন্ত্রগুলো নষ্ট হওয়ার জন্য সম্পূর্ণ বিএমডিএ অফিসের কর্মকর্তারা দায়ী। তাঁরা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। আর সরকারি টাকা অপচয়ের জন্য তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হওয়া প্রয়োজন বলে তাঁরা মনে করেন।

এ বিষয়ে জানতে চাইলে বিএমডিএ নওগাঁ অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম বলেন, আমি নওগাঁতে নির্বাহী প্রকৌশলী হিসেবে সম্প্রতি দায়িত্ব নিয়েছি এ বিষয়ে তেমন কিছু জানি না। এ বিষয়ে বদলগাছী বিএমডিএ কার্যালয়ের সহকারী প্রকৌশলী বিস্তারিত বলতে পারবেন।

বিএমডিএর বদলগাছী উপজেলা কার্যালয়ের সহকারী প্রকৌশলী মো. ইন্তেখাফ আলম বলেন, ‘নওগাঁ-২ (বদলগাছী ও মহাদেবপুর) আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত ড. আকরাম হোসেন চৌধুরী যখন বিএমডিএর চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন সেই সময় তিনি ওই তিনটি কৃষি যন্ত্র বদলগাছীতে নিয়ে আসেন। সম্ভবত ২০১৭ সালে যন্ত্রগুলো বদলগাছী বিএমডিএ কার্যালয়ে আনা হয়। নওগাঁতে আর কোনো উপজেলায় এ ধরণের যন্ত্র প্রদর্শনীর জন্য দেওয়া হয়নি। যন্ত্রগুলো আনা হলেও লোকবল নিয়োগের অভাবে যন্ত্রগুলো একদিনও ব্যবহার করা যায়নি। যন্ত্রগুলো ব্যবহারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। যন্ত্রগুলো ব্যবহার উপযোগী রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হবে। ব্যবহার উপযোগী থাকলে লোকবল নিয়োগের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31