IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষ
Home >> নগর-গ্রাম >> সিরাজগঞ্জে মিথ্যা সংবাদের অভিযোগে জেলা মুক্তিযাদ্ধা দলের সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জে মিথ্যা সংবাদের অভিযোগে জেলা মুক্তিযাদ্ধা দলের সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জে মিথ্যা সংবাদের অভিযোগে জেলা মুক্তিযাদ্ধা দলের সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জে মিথ্যা সংবাদের অভিযোগে জেলা মুক্তিযাদ্ধা দলের সংবাদ সম্মেলন। ছবি- ধূমকেতু প্রতিবেদক, সিরাজগঞ্জ

ধূমকেতু প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটি গঠনের একদিন পরেই বিতর্কিত ব্যক্তিরা কমিটিতে স্থান পাওয়ায় গঠিত কমিটি স্থগিত করার একমাস পর একটি বেসরকারি টেলিভিশন, একটি জাতীয় পত্রিকা ও একটি স্থানীয় পত্রিকায় প্রকাশিত খবরটিকে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও অপপ্রচারমূলক দাবী করে সংবাদ সম্মেলন করেছেন সিরাজগঞ্জে জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। সংবাদ সম্মেলনে কামারখন্দ উপজেলা মুক্তিযোদ্ধা দলের স্থগিতকৃত কমিটি বাতিল করা হয়।

বুধবার (২৮ মে) বেলা ১১ টার সময় সিরাজগঞ্জের মুক্তিযোদ্ধা গলিতে অবস্থিত জেলা মুক্তিযাদ্ধা সংসদ ভবনের তৃতীয় তলায় জেলা মুক্তিযোদ্ধা ইউনিট অফিসে জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহ সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল লিখিত বক্তব্যে এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল বলেন, সংবাদটিকে ঘিরে আর্থিক লেনদেনের যে বিষয়টি উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত। মূলত গত ২০ এপ্রিল তারিখে কামারখন্দ উপজেলা মুক্তিযোদ্ধাদলের একটি কমিট অনুমোদন দেওয়া হয়। কিন্তু গঠিত কমিটিতে জাতীয়তাবাদী আদর্শের পরিপন্থী কিছু বীর মুক্তিযোদ্ধা অন্তর্ভুক্ত থাকায় পরের দিন ২১ এপ্রিল তারিখে সেই কমিটি স্থগিত করা হয়।

তিনি আরও বলেন, স্থগিত আদেশের অনুলিপি সিরাজগঞ্জ জেলা বিএনপি সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামাল ফেরদৌস ও সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথানের নিকট অবগতির জন্য প্রেরণ করা হয়। কমিটি স্থগিত সংক্রান্ত প্রতিবেদন ৫ মে তারিখে স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত হয়।

বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল বলেন, কমিটি স্থগিতের একমাস পর ২০ মে তারিখে গণমাধ্যমে লেনদেনের এই ধরনের মিথ্যা ও কাল্পনিক সংবাদ প্রকাশিত হওয়ায় জেলা মুক্তিযোদ্ধা দল বিব্রত হয়েছে। এ সংক্রান্ত কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের প্রচারিত স্বাক্ষাৎকারটির কোন ভিত্তি না থাকায় দলের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল দৃঢ়তার সাথে বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ১৯৭১ সনের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে মুক্তিযোদ্ধারা জীবন বাজিয়ে রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। তাদের মধ্যে কোন লোভ লালসা ছিল না এখনো নাই। বীর মুক্তিযোদ্ধারা অর্থের কাছে বিক্রি হতে পারেনা। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বীর মুক্তিযোদ্ধাদের সুনাম ও ভাবমূর্তি দারুণভাবে ক্ষুন্ন করেছে। জেলা মুক্তিযোদ্ধা দল মিথ্যা, বানোয়াট, অপপ্রচারমূলক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছে এবং ২৮ মে তারিখে কামারখন্দ উপজেলা মুক্তিযোদ্ধা দলের কমিটি বাতিল ঘোষণা করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31