ধূমকেতু প্রতিবেদক, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুর উপজেলার ৪নং মশিন্দা ইউনিয়নে রোববার (০১ জুন) বিকাল ৩ ঘটিকায় দড়ি কাছিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ৪নং মশিন্দা ইউনিয়ন শাখা’র পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ, ১নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নাটোর জেলা বিএনপি।
প্রধান বক্তা ছিলেন, আলহাজ্ব মোঃ ওমর আলী শেখ, সাবেক সাধারণ সম্পাদক, গুরুদাসপুর উপজেলা বিএনপি।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ আবুল বাশার, সভাপতি, ৪নং মশিন্দা ইউনিয়ন ওলামা দল।
পরিচিতি পর্ব পরিচালনা করেন, মোঃ আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক, গুরুদাসপুর উপজেলা ওলামা দল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোহাম্মাদ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক, গুরুদাসপুর উপজেলা বিএনপি, মোঃ রফিকুল ইসলাম, সাবেক সভাপতি, মশিন্দা ইউনিয়ন বিএনপি, মোঃ হাবিবুর রহমান খোকন, সাবেক সাধারণ সম্পাদক, মশিন্দা ইউনিয়ন বিএনপি, মোঃ মোস্তাফিজুর রহমান রান্টু, সাবেক সহ সভাপতি।
আরও উপস্থিত ছিলেন, গুরুদাসপুর উপজেলা বিএনপি, মোঃ রেজাউল করিম, সভাপতি, গুরুদাসপুর উপজেলা ওলাম দল, মোঃ রবিউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক, মশিন্দা ইউনিয়ন বিএনপি, মোঃ মামুনুর রশিদ মামুন, সদস্য সচিব, গুরুদাসপুর উপজেলা কৃষকদল।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা সকল স্তরের নেতাকর্মীকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।


