ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় নাটোরের সিংড়ায় ৩০ জন কৃষকের মাঝে ৪ মণ করে পেঁয়াজ বীজ, ২০ কেজি করে ডিআইপি ও এমপি সার, ৫ জন কৃষকের মাঝে পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এবং ১১০জন সবজি চাষীর মাঝে শীতকালীন ৫ ধরনের সবজি বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) বেলা ১১টায় উপজেলা চত্বরে কৃষি অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের
আয়োজনে কৃষকদের মাঝে এসব বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।


