IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভাশিবগঞ্জে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০মান্দায় ফিলিং স্টেশনে হামলা, পাম্প মালিকসহ আহত ২বাঘায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর বাছাই পর্ব শুরুমোহনপুরে কবরস্থানের জমি দখলের অভিযোগমান্দায় পুকুর থেকে চুরির অভিযোগে একজন আটকরাণীনগরে গ্রামীণ রাস্তায় এসিল্যান্ডের হস্তক্ষেপে বেড়া অপসারণবাউয়েটের ২৬তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিতমান্দায় ডাসকোর আয়োজনে সুশীল সমাজ সংগঠনের ষান্মাসিক সভাকুষ্টিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমান্দায় অবৈধভাবে তেল মজুতের সময় গ্রেপ্তার ২বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি এস্কেভেটর অকেজোতানোরে ৭ হাজার কৃষকের মাঝে বিনা মূল্যে সার বীজ বিতরণগোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা, মাদক-জুয়া-চুরি রোধে কঠোর প্রশাসন
Home >> নগর-গ্রাম >> নওগাঁয় ৭ কিলোমিটার খাল পুন:খনন কাজের উদ্বোধন

নওগাঁয় ৭ কিলোমিটার খাল পুন:খনন কাজের উদ্বোধন

নওগাঁয় ৭ কিলোমিটার খাল পুন:খনন কাজের উদ্বোধন

নওগাঁয় ৭ কিলোমিটার খাল পুন:খনন কাজের উদ্বোধন। ছবি- ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নে ৯৮ লাখ ৭৪ হাজার টাকা ব্যায়ে কালীতলা ব্রীজ থেকে হাঁপানিয়া বাজার পর্যন্ত ৭ কিলোমিটার খাল পুন: খনন কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে ফলক উন্মোচন ও কোদাল দিয়ে খালের মাটি খনন করে কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। এরপর তিনি তেঁতুলিয়া কলেজ মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

প্রধান আতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশব্যাপী কৃষি উৎপাদন বাড়াতে স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। দীর্ঘ সময় পর আবারও তারই সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী খাল খননের কর্মসূচি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় সদর উপজেলায় এই খাল খননের কাজ শুরু হলো। পর্যায়ক্রমে বিভিন্ন খাল খনন করা হবে।

তিনি আরও বলেন, প্রায় ২০ বছর পর এ খালটি পুন:খনন করা হচ্ছে। খাল খননে বর্ষাইল, হাপানিয়া ও চকগৌরি ইউনিয়নের কয়েক হাজার কৃষক কম খরচে সহজে জমিতে সবজি ও ধানসহ বিভিন্ন ফসলদী উৎপাদন করতে পারবে। পাশাপাশি এলাকার কৃষিখাত আরোও সমৃদ্ধশীল হবে।

বর্ষাইল ইউনিয়ন বিএনপির সভাপতি সানোয়ার হোসেন পিন্টুর সভাপতিত্বে এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুর আলম গোল্ডেন, সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বেলাল, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, সাধারণ সম্পাদক আল কাফি তুহিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল হক রতন, যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তারসহ বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সহযোগিতায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) খাল খননের কাজটি বাস্তবায়ন করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news