IMG-LOGO

সোমবার, ১৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে কমিউনিটি ক্লিনিকে ওষুধ না পাওয়ায় ভোগান্তিতে নিম্নবিত্তরাআত্রাইয়ে মহাসড়কে গণডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাটসিংড়ায় দুই মিষ্টি দোকানীকে অর্থদন্ডশরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধনমহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সড়ক ভবন ঘেরাও ও সড়ক অবরোধচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও ১৪ গরু জব্দসিংড়ায় পরকীয়া করে গোপন ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তারগোদাগাড়ীতে পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর মান উন্নয়নে এডভোকেসি সভার‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসিংড়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিতপোরশায় ভটভটি ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হতাহত-৩রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণরাসিক প্রশাসকের নির্দেশে দীর্ঘ ২০ বছর পর ড্রেনপরিষ্কার কার্যক্রম শুরু, স্বস্তিতে এলাকাবাসীসিংড়ায় দুস্থদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণপোরশায় অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> আত্রাইয়ে মহাসড়কে গণডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট

আত্রাইয়ে মহাসড়কে গণডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট

আত্রাইয়ে মহাসড়কে গণডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট

আত্রাইয়ে মহাসড়কে গণডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট। ছবি- ধূমকেতু প্রতিবেদক, আত্রাই

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে গভীর রাতে এক ভয়াবহ গণডাকাতির ঘটনা ঘটেছে।

গত রোববার (১৭ মে) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে প্রায় ২টা পর্যন্ত উপজেলার থাওইপাড়া এলাকার ভাঙাব্রিজ নামক স্থানে এ ঘটনা ঘটে। ডাকাতদের কবলে পড়ে অন্তত ৪০ থেকে ৫০টি যানবাহনের যাত্রী ও চালকরা সর্বস্ব হারিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে একদল সশস্ত্র ডাকাত মহাসড়কের ওই স্থানে নৌকা ও ভাজা বিক্রেতার পরিত্যক্ত টেবিল ফেলে রাস্তা অবরোধ করে। এ সময় চলাচলরত যানবাহনের গতিরোধ করে ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে চালক ও যাত্রীদের জিম্মি করে ফেলে। এরপর অত্যন্ত সুকৌশলে তাদের কাছে থাকা নগদ অর্থ, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুট করে নেয়।

ডাকাতদের কবলে পড়া সৌদি প্রবাসী আশরাফুল ইসলামের পিতা সাইদুর রহমান জানান, তার ছেলে নাটোর থেকে সিএনজিযোগে বাড়ি ফিরছিল। ভাঙাব্রিজ এলাকায় পৌঁছালে ডাকাতরা তাদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি আইফোন, একটি মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়।

একইভাবে মাইক্রোবাস চালক হাবিবুর রহমান জানান, ঢাকা থেকে আসার পথে তিনি ঘটনাস্থলে যানবাহনের দীর্ঘ সারি দেখতে পান। কিছু বুঝে ওঠার আগেই ডাকাতরা তার গাড়ি ঘিরে ফেলে এবং অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা ৪ হাজার টাকা লুট করে নেয়।

ভুক্তভোগী এক মাইক্রোবাস চালকের অভিযোগ, আক্রান্ত হওয়ার পরপরই তিনি ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্য চাইলে আত্রাই থানা থেকে তাকে জানানো হয়, এটি তাদের আওতাভুক্ত এলাকা নয়। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন আত্রাই থানার দায়িত্বপ্রাপ্ত এসআই ইফতেখার। তিনি বলেন, “৯৯৯ থেকে আমাদের থানায় কোনো ফোন আসেনি। বরং ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়েছি।”

এদিকে, সোমবার (১৮ মে) সকালে খবর পেয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল এবং জেলা ডিবি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে এসআই ইফতেখার আরও জানান, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শনাক্তে পুলিশ কাজ করছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হওয়ার পর দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930