ধূমকেতু প্রতিবেদক,সিংড়া : নাটোরের সিংড়ায় ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় ‘ফুড সেফটি এন্ড ফিস ফার্ম অটোমেশন’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ মে) দিনব্যাপী উপজেলা কৃষি হলরুমে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মোঃ সাইফুদ্দিন ইয়াহিয়া।
নাটোর জেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর আলী’র সভাপতিত্বে এসময় বক্তব্য দেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ প্রমুখ।
দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠানে ২০ জন মাছচাষী অংশ নেয়।



