IMG-LOGO

বৃহস্পতিবার, ২ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাখাইনে দফায় দফায় বোমা বিস্ফোরণমহাদেবপুরে জীবিত স্বামী-স্ত্রীরজানাজার ভিডিও ভাইরালচারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীমহাদেবপুরে আত্রাই নদীতে অভিযানচালিয়ে চায়না দুয়ারী জাল জব্দহাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেইঅর্ধেক অসুখ ভালো হয়ে যায়: এমপি চাঁদপোরশায় কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধনতারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কেন্দ্র পরিদর্শনে ইউএনও২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যুযুবদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা অপবাদের’প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধনবদলগাছীতে সেলাই মেশিন, খেলার সামগ্রী ও বেঞ্চ বিতরণহজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য,ধর্ম মন্ত্রণালয়জরুরি অবতরণের সময় আরব সাগরে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার, নিখোঁজ এক সেনামহাদেবপুরে জামায়াত কর্মীর বাড়িথেকে ৩শ বস্তা সার উদ্ধারএইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের এমপি ডাঃ আব্দুল বারীর শুভেচ্ছা
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মহাদেবপুরে জীবিত স্বামী-স্ত্রীরজানাজার ভিডিও ভাইরাল

মহাদেবপুরে জীবিত স্বামী-স্ত্রীরজানাজার ভিডিও ভাইরাল

জীবিত স্বামী-স্ত্রীর জানাজা -ছবি-সংগৃহীত

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে জীবিত স্বামী-স্ত্রীর জানাজার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হাতুড় ইউনিয়নের উখরইল গ্রামের আব্দুল হাই বাবুর বাড়িতে। এ ঘটনার একাধিক ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্র জানায়, দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় ৩০ জন নারী-পুরুষ সাধু গত সোমবার বিকেলে আব্দুল হাই বাবুর বাড়িতে তাকে এবং তার স্ত্রী মালেকা বেগমকে জীবিত অবস্থায় বরই পাতার গরম পানিতে গোসল করিয়ে কাফনের কাপড় পরিয়ে স্বামী-স্ত্রী দু’জনকে বসিয়ে রেখে সাদা কাপড় পরিহিত নারী-পুরুষ সাধুরা জানাজার নামাজ আদায় করেন। পরে তাদের হাত ও চোখ সাদা কাপড়ে বেঁধে হাতে লাঠি ও মালয় ধরিয়ে দিয়ে তাদেরকে অর্থ-কড়ি দান করেন এবং গ্রামের কয়েক বাড়ি থেকে ভিক্ষা ভাঙন করিয়ে নেন। পরের দিন গান-বাজনার আয়োজন করলে গ্রামবাসী তাদের বাঁধা প্রদান করেন।

তবে বৃহস্পতিবার দুপুরে আব্দুল হাই বাবুর বাড়িতে গিয়ে তাকেসহ ওইসব সাধুদের কাউকেই পাওয়া যায়নি। আব্দুল হাই বাবুর মেয়ে হালিমা আক্তার জানান, তারা ৪ ভাই ও ১ বোন। তাদের বাবা-মা যেভাবে থাকতে চায় তাতে তাদের কোন আপত্তি নেই। ইসলামের ৪ তরিকার এটি একটি দাবী করে তিনি বলেন, সংসার ধর্ম ত্যাগ করে ফকিরী লাইনে যাওয়ার কারণে তাদের রীতি-নীতি অনুযায়ী এসব পালন করা হয়েছে, এতে খারাপ কিছু দেখছেন না বলেও জানান তিনি। উখরইল গ্রামের বাসিন্দা শামসুল আলম, মজিবর রহমানসহ আরো অনেকেই জানান, আব্দুল হাই বাবু ও তার স্ত্রী মালেকা বেগম দীর্ঘদিন থেকে ফকিরী লাইনে আছেন।

হঠাৎ করেই গত সোমবার বিভিন্ন স্থান থেকে প্রায় ৩০ জন নারী-পুরুষ সাধু তার বাড়িতে আসে। ওইদিন বিকাল বেলায় তার বাড়ির আঙিনায় জীবিত স্বামী-স্ত্রীর জানাজা করে সংসার ধর্ম ত্যাগ করান। উখরইল জামে মসজিদের ইমাম মো. আবুল হোসেন বলেন, এটি সম্পূর্ণ ইসলাম পরীপন্থী। ইসলামধর্মে কোথাও জীবিত মানুষের জানাজা করানোর বিধান নেই।

এ বিষয়ে হাতুড় ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক বলেন, বিষয়টি তার জানা নেই। উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ বলেন, বিষয়টি আমার জানা নেই, আপনার কাছ থেকেই বিষয়টি অবগত হলাম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930