IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভাশিবগঞ্জে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০মান্দায় ফিলিং স্টেশনে হামলা, পাম্প মালিকসহ আহত ২বাঘায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর বাছাই পর্ব শুরুমোহনপুরে কবরস্থানের জমি দখলের অভিযোগমান্দায় পুকুর থেকে চুরির অভিযোগে একজন আটকরাণীনগরে গ্রামীণ রাস্তায় এসিল্যান্ডের হস্তক্ষেপে বেড়া অপসারণবাউয়েটের ২৬তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিতমান্দায় ডাসকোর আয়োজনে সুশীল সমাজ সংগঠনের ষান্মাসিক সভাকুষ্টিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমান্দায় অবৈধভাবে তেল মজুতের সময় গ্রেপ্তার ২বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি এস্কেভেটর অকেজোতানোরে ৭ হাজার কৃষকের মাঝে বিনা মূল্যে সার বীজ বিতরণগোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা, মাদক-জুয়া-চুরি রোধে কঠোর প্রশাসন
Home >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী দিয়ে বৃদ্ধার বাড়ী দখল

নিয়ামতপুরে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী দিয়ে বৃদ্ধার বাড়ী দখল

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : পূর্ব শত্রুতার জেরে এক বৃদ্ধার বাড়ীতে দিনে দুপুর ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা ভাংচুর, লুটপাট করে জায়গা দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার বেলা ১১টায় নওগাঁর নিয়ামতপুরের রসুলপুর ইউনিয়নের দামপুরা রাজবংশীপাড়ার ইসলামের স্ত্রী সেতারার (৫০) বাড়িতে এই হামলা, ভাংচুর, লুটপাট ও দখলের ঘটনা ঘটে। এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ওই বৃদ্ধা।

ভুক্তভোগী বৃদ্ধা সেতারা জানান, পূর্ব শত্রুতার জেরে দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে একই গ্রামের কবির হোসেন টানুর ছেলে জাহাঙ্গীর আলম (৩৬), আলমগীর হোসেন (৩২), কবির হোসেন টানুর স্ত্রী জুমারার (৫০) নেতৃত্বে ৪/৫জন অজ্ঞাতনামা ভাড়াটিয়া সন্ত্রাসীরা হামলা চালায়। হামলায় বাড়ী ভেঙ্গে ঘরের মধ্যে থাকা ৫০মন ধান, ২০মন চাল ও নগদ দেড় লক্ষ টাকা লুট করে বাড়ীর থেকে বৃদ্ধাকে জোর পূর্বক বের করে বাড়ীর জায়গা দখল করে নেয়। বৃদ্ধা আরো অভিযোগ করে বলেন, জাহাঙ্গীর আলমগীর গংরা আমাকে একা পেয়ে হত্যার হুমকি দেয়।

অভিযুক্ত জাহাঙ্গীর আলম বলেন, আমি আমার জায়গা দখল করেছি। কারো ঘর ভাংগী নাই বা লুটপাট করি নাই। তারাই নিজেরা ঘর ভেঙ্গে আমার উপর দোষ চাপিয়ে দিচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃদ্ধা সেতারার স্বামী এসলাম কাজের জন্য ঢাকায় থাকে। বৃদ্ধা একাই ঐ বাড়ীতে দীর্ঘ ১০/১২ বছর যাবত বসবাস করে আসছিল। জয়গা নিয়ে দীর্ঘদিন যাবত দ্ব›দ্ব চলছিল। বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বররা একাধীকবার সমাধানের চেষ্টা করেও কোন সমাধান করতে পারেন নাই।

এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে আমার অফিসার তহসিনকে পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শন করাই। উভয়পক্ষকে শান্ত থাকতে বলা হয়েছে। বিষয়টি তদন্তের রির্পোট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news