IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> বাংলাবান্ধায় নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু শেখ মুজিব স্কয়ার

বাংলাবান্ধায় নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু শেখ মুজিব স্কয়ার

ধূমকেতু নিউজ ডেস্ক : পঞ্চগড় জেলার বাংলাবান্ধা জিরো পয়েন্ট দেশের গুরুত্বপূর্ণ একটি স্থান। এটি চতুর্থ দেশীয় একটি স্থল বন্দর। এ স্থল বন্দর দিয়ে ভারত, নেপাল, ভুটান যাতায়াত করা যায়। এই বাংলাবান্ধায় নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু শেখ মুজিব স্কয়ার।

এই টাওয়ার নির্মাণ করতে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৫০ লাখ টাকা। যা জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে নির্মিত হচ্ছে। ভৌগোলিক কারণেই পঞ্চগড় একটি অর্থনৈতিকভাবে সম্ভাবনাময় একটি জেলা। টাওয়ার নির্মাণ হলে পঞ্চগড় একটি পর্যটন শহর হিসেবে জাতীয় উন্নয়নে অবদান রাখবে।

পঞ্চগড় থেকে নেপাল ৬১ কিমি, ভুটান ৬৮ কিমি, চীন ২০০ কিমি দূরত্বে অবস্থিত। এ কারণেই পঞ্চগড়ের বাংলাবান্ধার ওপর দিয়ে প্রতিদিন অসংখ্য লোক ভারতে যায় ব্যবসা বাণিজ্য, চিকিৎসাসহ নানা কাজে। বাংলাদেশের মধ্যে পঞ্চগড়ই একমাত্র স্থলপথ। যার ভিতর দিয়ে সড়ক পথে অল্প খরচে, কম সময়ে ভারত, নেপাল, ভুটান, চীন হয়ে এশিয়া ইউরোপ যাওয়া যাবে। অর্থনৈতিক ভাবে আরও একধাপ এগিয়ে যাবে পঞ্চগড়। তখন হিমালয় পর্বতমালা আরও কাছ থেকে দেখা যাবে। প্রতিদিন অসংখ্য লোক ভারতে চিকিৎসাসহ নানা কাজে যাতায়াত করেন আর ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে এ স্থলবন্দরটি দিন-দিন সফলতার মুখ দেখছে।

পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদত সম্রাট বলেন, প্রতিবছর হাজার-হাজার পর্যটক পঞ্চগড় ঘুরতে আসেন। বিশেষ করে জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধায় জিরো পয়েন্ট দেখতে যায়। কিন্তু সেখানে থাকা আর খাওয়ার জন্য কোন সুযোগ সুবিধা নাই। পঞ্চগড়ের পর্যটন শিল্পকে আরো একধাপ এগিয়ে নেয়ার জন্য আমরা পঞ্চগড় জেলা পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব স্কয়ার নির্মাণের উদ্যোগ নিয়েছি। আমরা আশা করছি, এটি নির্মাণ করা শেষ হলে পঞ্চগড়ের পর্যটন শিল্পে আর একটি নতুন মাত্রা যোগ হবে। ইতিমধ্যে ওয়াচ টাওয়ারের কাজ ২০ ভাগ শেষ হয়েছে। আমি নির্মাণ কাজ পরিদর্শনও করেছি।

পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী আব্দুল আলিম খান ওয়ারেশী বলেন, টাওয়ারটি মুলত হবে পাঁচ তলা বিশিষ্ট দুটি ভবন। মাঝখান দিয়ে থাকবে একটি সংযোগ সেতু। সে সেতু দিয়ে এক ভবন হতে অন্য ভবনে যাওয়া যাবে। একপাশের ভবনের নীচতলায় হবে একটি যাদুঘর। যেখানে মুজিব-ইন্দিরা চুক্তিসহ ভারত- বাংলাদেশের সকল চুক্তির চিত্র থাকবে। পাশাপাশি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও পঞ্চগড়ের ইতিহাস ঐতিহ্য সংক্রান্ত তথ্য সংরক্ষিত থাকবে। উভয় পাশের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলা হবে আবাসিক হোটেল । ৫ম তলা হবে ওয়াচ টাওয়ার, কফি কর্ণার এবং রেস্টুরেন্ট। যা পর্যটকরা খাবার-দাবার করতে পারবেন।

২য় ভবনের সংযোগ সেতুটি হবে একটি শপিং মল, যেখানে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান এই চারটি দেশের স্টল থাকবে। সম্পূর্ণ স্থাপনাটি হবে স্টিল স্ট্রাকচারের। এটি নির্মাণ কাজ ইতিমধ্যে ২০ ভাগ সম্পন্ন হয়েছে।

নির্মাণ শেষ হলে পঞ্চগড় জেলার পর্যটন আকর্ষণ অনেক বৃদ্ধি পাবে। এটি নির্মাণের পর চারটি দেশের ভ্রমণ পিপাসু আর পর্যটকরা ভীড় জমাবে পঞ্চগড়ের তেঁতুলিয়া আর বাংলাবান্ধায়। হাজির হবে হিমালয় পর্বতমালা আর কাঞ্চনজঙ্ঘা দেখতে। দেখতে যাবে পঞ্চগড়ের চা বাগান।

জেলা আমদানি ও রপ্তানিকারক সমিতির সভাপতি মেহেদী হাসান খান বাবলা বলেন, এ টাওয়ারটি নির্মাণ করা হলে পঞ্চগড়ে পর্যটন শিল্পের প্রসার হবে এবং অর্থনৈতিক ভাবে আরও একধাপ এগিয়ে যাবে পঞ্চগড়।
সূত্র : বাসস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31