IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> পৌর মেয়রের বাসভবনে রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ১৩

পৌর মেয়রের বাসভবনে রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ১৩

ধূমকেতু নিউজ ডেস্ক : মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার মেয়র হাজী আব্দুস সালামের বাসভবনে ‘রহস্যজনক’ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ১৩ জন দগ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

দগ্ধদের মধ্যে গুরুতর আহত ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আনা হয়েছে ইতোমধ্যে। বাকি একজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে জেলা সদরের মিরকাদিম পৌরসভার রামগোপালপুর এলাকায় পৌর মেয়রের বাসভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

তবে কীভাবে এ বিস্ফোরণ ঘটেছে তা এখনও নিশ্চিতভাবে বলতে পারেননি কেউ-ই।

বিস্ফোরণে পৌর মেয়র অক্ষত রয়েছেন বলে নিশ্চিত করেছেন মিরকাদিম পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর রহিম বাদশা।

ঢামেকে আনা আহতদের মধ‌্যে চার জন কাউন্সিলর রয়েছেন। তারা হলেন- মো. সোহেল, মো. আওলাদ, দীন ইসলাম ও রহিম বাদশা।

অপর আহতরা হলেন- মেয়রের স্ত্রী কানন বেগম, মো. মোশারফ, মনির হোসেন, শ্যামল দাস, পান্না, কালু, মো. ইদ্রিস আলী, মঈনউদ্দিন ও মো. তাজুল।

ঘটনার বর্ণনা দিয়ে মিরকাদিম পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর রহিম বাদশা সাংবাদিকদের বলেন, ‘পৌরসভার গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে চার পৌর কাউন্সিলর নিয়ে নিজ বাস ভবনের তৃতীয়তলার একটি কক্ষে আলোচনা করছিলেন মেয়র । হঠাৎ করেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে কক্ষের ভেতর আগুন ধরে যায়। বিস্ফোরণে কক্ষের আসবাবপত্র, জানালার কাচ চুরমার হয়ে গেছে। বিস্ফোরণের শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে চার কাউন্সিলরসহ অন্তত ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক ঘটনার সত‌্যতা নিশ্চিত করে বলেন, ‘কীভাবে এ বিস্ফোরণ ঘটেছে তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেছেন। তদন্তের পর বিস্ফোরণের কারণ তারা বলতে পারবেন।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31