IMG-LOGO

সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আমরা রাস্তায় নেমেছি আপনাদের ঘরে গ্যাস-বিদ্যুৎ ফিরিয়ে দেওয়ার জন্য’তানোরে মাটির দেয়াল ধসে গৃহবধুর মৃত্যুচিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাই কোর্টবাগমারায় আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীরতানোরের কামারগাঁ ইউপিতে চেয়ারম্যান পদে সোহেল রানা সকলের দোয়া প্রার্থীবাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদপাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি রায়গঞ্জের কৃষকেরানয়াদিল্লিতে ছয় তলা মেসবাড়ি ধ্বংসস্তূপে আটকে আছে বহু শিক্ষার্থীসিংড়ায় এসএসসি ’৯৪ ব্যাচের বন্ধুদের মিলনমেলা, স্মৃতিচারণ ও নৌকা ভ্রমণএকশত পরিবারকে শুকনো খাবার দিলেন সংসদ সদস্যরাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে দশ হাজার টাকা জরিমানা‘লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫রাণীনগরে ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধনপুঠিয়ায় ৪ মাদকসেবী ও বিক্রেতা আটক
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> লালপুরে আশ্রায়নে নেই বিদ্যুৎ ও পানি

লালপুরে আশ্রায়নে নেই বিদ্যুৎ ও পানি

ধূমকেতু প্রতিবেদক, লালপুর : প্রায় তিন মাস আগেই নাটোরের লালপুরে ৩৫ জন ভূমিহীন ও গৃহহীনদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোষিত মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আধা পাকা ঘর এবং জমি হস্তান্তর করা হয়েছে। কিন্তু সেসব ঘরে নেই বিদ্যুৎ সংযোগ, নেই পানিয়জলের ব্যবস্থা, বসানো হয়নি কোন নলকুপ। তাই হস্তান্তরের তিন মাস পার হলেও ঘরে উঠেনি বেশিরভাগ গৃহহীন পরিবার।

উপলোর মঞ্জিলপুকুর এলাকার প্রকল্প এলাকায় সরেজমিনে গিয়ে ধেখা যায়, সেখানে ১৩ টি ঘর হস্থান্তর করা হয়েছে। কিন্তু দুটি ছাড়া বাকি ঘরে ঝুলছে তালা। কারন জানতে এলাকার মানুষের সাথে কথা বলে জানা যায়,যাদের ঘর বরাদ্দ দেয়া হয়েছে তাদের বেশিরভাগেরই নিজস্ব ঘর বাড়ি রয়েছে,নতুন ঘরে বিদ্যুৎ সংযোগ ও পানিয়জলের ব্যবস্থা না করেই খুব তড়িঘড়ি করে ঘর গুলো হস্তান্তর করা হয়, তাই কেউ ঘরে উঠেনি। ওই প্রকল্পে ঘর পাওয়া এবং সেখানে বাস করা মমতাজ বেগম (৪৮) জানান, আমার সাথে বাকিরাও ঘরে পেয়েছেন কিন্তু পানি ও বিদ্যুৎ না থাকায় তারা কেউ এখানে আসছে না, আগের বাড়িতেই থাকছে, পানি ও বিদ্যুৎ ছাড়া খুব কষ্টে দিন যাচ্ছে আমার, কিন্তু আমার তো আর কোন যায়গা নেই তাই শত কষ্টেও এখানে থাকছি। এমন চিত্র উপজেলার গোধড়া, বাহাদুরপুর সহ বাকি প্রকল্প গুলোতেও।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল গনি জানান, মানুষের বেঁচে থাকার জন্য সর্ব প্রথম প্রযোজন পানি, আর এখানে সেই পানির কোন ব্যবস্থা নেই, এছাড়া এখানে এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেয়া হয়নি তাই কেই এখানে থাকছে না। এসমস্যা সমাধানে আমি অনেক চেষ্টা করছি কিন্তু কোন কাজ হচ্ছেনা।

লালপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাফুজুর রহমান জানান, ঘর নির্মান করা ছিল আমাদের দায়িত্ব, আমরা আমাদের কাজটি সম্পন্ন করে হস্তান্তর করেছি। নলকুপ দিবে জনস্বাস্থ্য প্রকৌশল এবং বিদ্যুৎ এর ব্যবস্থা করবে পল্লী বিদ্যুৎ।

প্রকল্পে নলকুপ স্থাপনের বিষয়ে লালপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রবিন আহম্মেদ জানান,প্রকল্প এলাকায় নলকুপ স্থাপনের জন্য মন্ত্রনালয়ের মৌখিক নির্দেশনা রয়েছে, অতি সত্তর প্রকল্প এলাকায় নলকুপ স্থাপনের জন্য দরপত্র আহবান করা হবে।

প্রকল্পে বিদ্যুৎ সংযোগের বিষয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ডিজিএম রেজাউল করিম জানান, সংযোগ দেয়ার জন্য আমরা প্রস্তুত আছি, কয়েকটি স্থানে ইতিমধ্যেই সংযোগ দেয়া হয়েছে, প্রকল্প এলাকায় সংযোগ দেয়ার জন্য লাইনও নির্মাণ করা হয়েছে, কিন্তু প্রকল্পের সুবিধাভোগিদের ঘর ওয়ারিং না করায় এবং মিটার এর জন্য অর্থ জমা না দেয়ায় আমরা সংযোগ দিতে পারছিনা। এ বিষয়ে তাদের বার বার তাগিদ দিলেও তারা আগ্রহী হচ্ছে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031