IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> সিরাজগঞ্জে ইয়াবাসহ দুই শীর্ষ ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইয়াবাসহ দুই শীর্ষ ব্যবসায়ী গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক : সিরাজগঞ্জে ৬০০ পিচ ইয়াবাসহ দুই জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। মঙ্গলবার বিকাল পৌনে ৪ টার দিকে সিরাজগঞ্জ সদর থানাধীন সদানন্দপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, নরসিংদী জেলার মাধবদী থানাধীন দড়িপাড়া এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে লোকমান হোসেন (৩৩) ও কোতালীর চর এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে শাহজাহান আলী (৩৯)।

র‌্যাব-১২ জানায়, র‌্যাব-১২ এর কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার জন রানার নেতৃত্বে সিরাজগঞ্জ সদর থানাধীন সদানন্দপুর গ্রামস্থ (রেল লাইনের ২০০ গজ দক্ষিনে) মাসুদ ষ্টোরের সামনে সিরাজগঞ্জ হইতে কড্ডাগামী পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬০০ (ছয়শত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থাকা ০৩ টি মোবাইল ফোন এবং নগদ ৫০০/- (পাঁচশত) টাকা জব্দ করা হয়।

র‌্যাব-১২ আরও জানায়, আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় মামলা দায়ের করতঃ উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31