IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> বদলগাছীতে সমাজসেবার উপকারভোগীরা পাচ্ছেন সাড়ে ৯ কোটি টাকা

বদলগাছীতে সমাজসেবার উপকারভোগীরা পাচ্ছেন সাড়ে ৯ কোটি টাকা

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : কোনো প্রকার হয়রানি ও মাধ্যম ছাড়া নওগাঁর বদলগাছী উপজেলার সমাজসেবা কার্যালয় থেকে ৮টি ইউনিয়নে ১৩ হাজার ৮৪৭ জন উপকারভোগীদের প্রায় সাড়ে ৯ কোটি টাকার ভাতা সরাসরি উপকারভোগীদের মোবাইল ফোনে পৌঁছে দেয়া হচ্ছে।

জিটুপি পদ্ধতিতে মোবাইল ব্যাংকিং নগদের মাধ্যমে এবারই প্রথম সরাসরি উপকারভোগীদের হাতে বরাদ্দকৃত এই টাকা পৌঁছে দিচ্ছে উপজেলা সমাজসেবা কার্যালয়।

বদলগাছী উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্র জানায়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ২০২০-২১ অর্থ বছরে জনপ্রতি মাসিক ৫০০ টাকা হারে বার্ষিক ৬ হাজার ৭৭১ জন বয়স্ক পুরুষ ও নারীর বয়স্ক ভাতা হিসাবে ৪ কোটি ৬ লাখ ২৬ হাজার টাকা, মাসিক ৫০০ টাকা হারে বার্ষিক ৩ হাজার ২শত ৪৬ জনকে বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা হিসাবে ১ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার টাকা, মাসিক ৭৫০ টাকা হারে বার্ষিক ৩ হাজার ৫৪৩ জনকে প্রতিবন্ধী ভাতা হিসাবে ৩ কোটি ১৮ লাখ ৮৭ হাজার টাকা, মাসিক ৬০০ টাকা হারে বার্ষিক ৯ জন তৃতীয় লিঙ্গের মানুষকে দেয়া হচ্ছে ৬৪ হাজার ৮০০ টাকা, মাসিক ৫০০ টাকা হারে বার্ষিক অনগ্রসর জনগোষ্ঠীর ৯১ জনকে ৫ লাখ ৪৬ হাজার টাকা, অনগ্রসর জনগোষ্ঠীর ৩৩ জন শিক্ষার্থীকে স্তর ভিত্তিক ৩ লাখ ৩৬ হাজার ৬০০ টাকা এবং ১৫৪ জন প্রতিবন্ধীকে শিক্ষা উপবৃত্তি হিসেবে ১৫ লাখ ৭০ হাজার ৮শত টাকার ভাতা চলতি অর্থবছরে প্রদান করা হবে জুন এর মধ্যে দেয়া হবে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, উপজেলার আট ইউনিয়নে ১৩ হাজার ৮৪৭ জনকে প্রায় সাড়ে ৯ কোটি টাকা ভাতা দেয়া হচ্ছে। নগদ মোবাইল ব্যাংকিং এর আওতায় উপকারভোগীদের মোবাইলে পৌঁছে দেওয়া হচ্ছে। আগের মতো ব্যাংকে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় নষ্ট করতে হচ্ছেনা তাদের। তারা বাড়ির আশপাশের যেকোনো ‘নগদ’ এজেন্ট থেকে এই ভাতার টাকা তুলছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31