IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> গোমস্তাপুরে ভারতীয় গরু নিলামে সিন্ডিকেট, রাজস্ব বঞ্চিত সরকার

গোমস্তাপুরে ভারতীয় গরু নিলামে সিন্ডিকেট, রাজস্ব বঞ্চিত সরকার

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : গোমস্তাপুরে বিজিবি কর্তৃক আটককৃত ১৭ টি গরু নিলামে সিন্ডিকেটের কারণে সরকার প্রায় ৩ লক্ষ টাকা রাজস্ব বঞ্চিত হয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত রহনপুর শুল্ক গুদাম কর্তৃপক্ষের প্রকাশ্য নিলামে অংশ নিয়ে সর্বোচ্চ দরদাতা স্থানীয় আওয়ামী লীগের নেতা ও চাল ব্যবসায়ী গোলাম মোর্তূজা গরু গুলো কিনে নেন। কিন্তু একটি সিন্ডিকেট পুনঃনিলামের মাধ্যমে ওই গরু গুলো প্রায় ২৫ লক্ষ টাকার বিনিময়ে বাইরে বিক্রি করে দেয়। এতে সরকার প্রায় ৩ লক্ষ টাকা রাজস্ব বঞ্চিত হয়।

এদিকে, গত মঙ্গলবার ভারতীয় গরু সন্দেহে ৫৯, বিজিবির একটি ভ্রাম্যমাণ টিম গরুগুলো আটক করে রহনপুর কাস্টমসে জমা দেয়।

তবে আটককৃত গরুর মালিক বাশিরের দাবি, আটককৃত ১৭টি গরু তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ও তক্তিপুর হাট থেকে কিনেছিলেন। এ গরুগুলোর স্বপক্ষে তার কাছে প্রয়োজনীয় কাগজপত্র আছে। তবে তিনি এই গরুগুলো ভারত থেকে আনা বলে স্বীকার করেন। প্রায় ১ বছর পূর্বে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে বৈধ পথে গরুগুলো নিয়ে আসা হয়। গরু গুলো নিজ বাড়িতে রক্ষণাবেক্ষণ করে বিক্রয় উপযোগী করা হয়। আসন্ন কোরবানির ঈদে গরুগুলো বিক্রয়ের জন্য নোয়াখালী, ফেনী ও চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছিল। গত মঙ্গলবার হাট থেকে ট্রাকযোগে নিয়ে ওই গন্তব্যে নিয়ে যাওয়ার পথে উপজেলার গোমস্তাপুর কলেজ মোড়ে ট্রাক বোঝাই গরুগুলোকে আটক করে বিজিবি। পরে আটককৃত গরুগুলো ৫৯, বিজিবির ব্যাটালিয়ন সদর গোবরাতলায় নিয়ে যাওয়া হয়। সেখানে গরু ব্যবসায়ীরা অনেক চেষ্টা করেও গরুগুলোকে ছাড়িয়ে নিতে ব্যর্থ হয়।

অবশেষে গরুগুলোকে রহনপুর শুল্ক গুদামে জমা দেয়া হয়। গত ১৩ জুলাই ১ম দফা নিলামের ব্যবস্থা নেয়া হলেও নিলামে গরুগুলির সর্বোচ্চ দর ২২ লক্ষ টাকা উঠে। কিন্তু ভূক্তভোগী গরু ব্যবসায়ীদের প্রচেষ্টার ফলে সে ডাক স্থগিত হয়ে যায়। পরবর্তীতে বৃহস্পতিবার আবারো গরুগুলো নিলামের ব্যবস্থা করা হয়। এতে এক আওয়ামী লীগ নেতা ও চাল ব্যবসায়ী ২০ লক্ষ ৯২ হাজার ৫০০ টাকার বিনিময়ে গরুগুলো নিলামে কিনে নেন। এখানেই শেষ নয়, অতঃপর অনুষ্ঠিত হয় সমঝোতার নিলাম। সেখানে গরুগুলোর দাম ওঠে ২৫ লক্ষ ২৫ হাজার টাকা। কয়েকজন গরু ব্যবসায়ী যৌথভাবে এ গরুগুলো কিনে নেন। টাকাগুলো যুবলীগ নেতা মোমিন বিশ্বাস ও সিরাজুল ইসলাম টাইগারের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের মাঝে এবং নিলামে অংশ নেয়া ৯০ জন প্রত্যেককে ২ হাজার টাকা করে প্রদান করা হয়। এদিকে, ওই সিন্ডিকেট হতভাগ্য গরু ব্যবসায়ীদের কাউকেও ২ টি নিলামেই অংশগ্রহণ করতে দেয়া হয়নি।

এ বিষয়ে রহনপুর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোখতার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিজিবি কর্তৃক আটককৃত ১৭ টি গরু প্রকাশ্য নিলামে সর্বোচ্চ দরদাতাকে দেয়া হয়েছে। পরে আর কোথায় পুনঃনিলাম হয়েছে কিনা তা আমার জানা নেই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31