IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> তিন সন্তানকে নিয়ে গৃহবধুর বিষপান, অতঃপর…

তিন সন্তানকে নিয়ে গৃহবধুর বিষপান, অতঃপর…

আত্মহত্যা

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : কক্সবাজারের মহেশখালীতে স্বামীর সঙ্গে অভিমান করে ৩ সন্তানকে নিয়ে বিষপান করেছেন এক গৃহবধূ। এতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এক শিশু। অপর ৩ জন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার দিবাগত রাত ১১টার দিকে মহেশখালীর সিপাহী পাড়া এলাকায় এয়ার মোহাম্মদ এর বাড়িতে এ ঘটনা ঘটে।

এয়ার মোহাম্মদ এর বড় ভাই মোহাম্মদ আইয়ুব বলেন, এয়ার মোহাম্মদকে তার বোনের বাসা থেকে কোরবানির মাংস দেওয়া হয়। ওই মাংস খাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দুপুরে কথা কাটাকাটি হয়। এর জেরে রাত ১১টার দিকে ঘরের দরজা বন্ধ করে তিন সন্তান রাকিবুল হাসান (৬), নাফিজা বেগম (৪), মায়ানুরকে (১৩ মাস) বিষপান করিয়ে নিজেও বিষপান করেন মোরশেদা বেগম (২৬)।

ছেলে-মেয়েদের কান্নাকাটির আওয়াজ শুনে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে চার জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

অবস্থার অবনতি হওয়ায় ৪ জনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মাসের শিশু কন্যা মায়ানুরের মৃত্যু হয়। বাকি তিন জন কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহীন আব্দুর রহমান বলেন, মুমূর্ষু অবস্থায় বিষপানের ৪ জন রোগিকে হাসপাতালে আনা হয়। তারমধ্যে এক কন্যাশিশুর মৃত্যু হয়। বাকিদের অবস্থা এখন অনেকটা শঙ্কামুক্ত। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

মহেশখালী থানার ওসি (তদন্ত) আসিফ ইকবাল বলেন, খবর পেয়ে মহেশখালী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল গিয়েছিল। তবে এখনও পর্যন্ত লিখিত অভিযোগ পায়নি। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31