ধূমকেতু প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে মানষিকভারসাম্যহীন ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন রাসিদুল হক মনি (৫৫)।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার হরিপুরে মহানন্দা নদীতে গোসল করতে যান মানষিক ভারসাম্যহীন ব্যক্তি রাসিদুল হক মনি। এসময় গভীর পানিতে তলিয়ে যায়। স্থানীয় জনগন তাকে খুজে না পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সাব অফিসার নুরুন্নবীর নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌছে ডুবুরী রওশন ও ডুবুরী রিপনের সহযোগীতায় ডুবুরী জুয়েল রানা নিখোঁজ রাসিদুল হক মনিকে উদ্ধার করে। তারপর তার পরিবারের নিকট তার লাশ হস্তান্তর করা হয়।


