IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসক
Home >> নগর-গ্রাম >> বদলগাছীতে ৮ ইউপির ওয়ার্ড পর্যায়ে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

বদলগাছীতে ৮ ইউপির ওয়ার্ড পর্যায়ে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলার ৮টি ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে কোভিড-১৯ মোকাবিলায় করোনা ভাইরাস প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সিনোফার্মের ভেরোসেল নামক করোনা প্রতিরোধক টিকা আজ থেকে সারাদেশ ব্যাপী প্রদান করা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সকল ইউনিয়নে টিকা দান কার্যক্রম শুরু করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। যাদের বয়স ২৫ বছরের উপরে তাদেরকে টিকা দেয়ার জন্য ইতোমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচার-প্রচারণা চালানো হয়েছে।

শনিবার (৭ আগস্ট) সকাল ৯ টায় ৮টি ইউপির চেয়ারম্যানরা স্ব স্ব ইউপির টিকাদান কেন্দ্রে এই ক্যাম্পেইনের উদ্বোধন ঘোষণা করেন। প্রতিটি ইউনিয়নে ৩ টি ওয়ার্ডে একটি করে টিকাদান বুথ করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডের বুথ থেকে ২শ জন করে এক ইউনিয়নে মোট ৬শ জন ব্যক্তিকে বিনামূল্যে এই টিকা দেওয়া হচ্ছে। বাকি ওয়ার্ড গুলোতে পর্যায়ক্রমে টিকা দেয়া হবে।

সুষ্ঠুভাবে টিকা প্রদানের লক্ষে বদলগাছী উপজেলার ৮টি ইউনিয়নে একাধিক স্বেচ্ছাসেবক দল স্বাস্থ্য বিভাগের সহযোগিতা নিয়ে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতেও দেখা গেছে, পাশাপাশি ৮টি ইউপির চেয়ারম্যানরা সু-শৃঙ্খল ভাবে টিকা নিতে টিকাকেন্দ্রে সহযোগিতা করেছেন।

পরে সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার সেলিম উপজেলার ৮টি ইউনিয়নের ঠিকা কেন্দ্রেরের বুথ গুলি পরিদর্শণ করেন। এসময় তার সঙ্গে ছিলেন, থানা অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম, বদলগাছী সদর ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ভগিরতসহ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও তার অঙ্গসংগঠনের সদস্যরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কানিজ ফরহানা জানান, প্রথম দিনে প্রতিটি ইউনিয়নে ৬শত করে ৮টি ইউনিয়নে মোট ৪ হাজার ৮শত টিকা প্রদান করা হচ্ছে। আগামীতে পর্যায়ক্রমে সকলকে এই টিকা দেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31