ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁ নিয়ামতপুরে ইউনিয়ন গণটিকা কেন্দ্রগুলোতে মানুষের উপচেপড়া ভিড়। টিকা নিতে সকাল থেকেই কেন্দ্রের সামনে লাইনে দাড়ান তারা। এর পর সকাল ৯টা থেকে এক এক করে টিকা গ্রহন করেন তারা। টিকা নিতে আসা পুরুষের চেয়ে নারীদের সংখ্যা অনেক বেশী।
সকালে কেন্দ্রগুলোতে সকল কেন্দ্রেই চাহিদা অনুয়ায়ী মানুষ এসে উপস্থিত হয়েছেন। কোটেন এর মাধ্যমে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পর্যায়ক্রমে টিকা গ্রহন করছেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা উপজেলার বিভন্ন কেন্দ্র পরিদর্শন করেন। সুষ্ঠুভাবে টিকাদান কর্মসূচী পালিত হয়েছে। কোন কেন্দ্রে কাউকে ফিরে যেতে হয়নি। পূর্ব থেকেই আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীদের মাধ্যমে ওয়ার্ডে ওয়ার্ডে ২শ জন করে কোটেন প্রদান করায় কাউকে হয়রানীর শিকার হতে হয়নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ তোফাজ্জল হোসেন বলেন, উপজেলার ৮টি ইউনিয়নে ৮টি কেন্দ্রে প্রতিটিতে ৩টি করে বুথে এই গণটিকা দেওয়া হয়। প্রতি বুথে ২শ জন করে টিকা দেওয়া হয়। উপজেলার ৮টি কেন্দ্রগুলো হাজিগনর ইউনিয়নে খোর্দ্দচম্পা হাফিজিয়া মাদ্রাসা, চন্দননগর ইউনিয়নে চন্দননগর কলেজ, ভাবিচা ইউনিয়নে সাঁড়া দাখিল মাদ্রাসা, নিয়ামতপুর সদর ইউনিয়নে নিয়ামতপুর সরকারী বহুমুখী মডেল উ্চ্চ বিদ্যালয়, রসুলপুর ইউনিয়নে গাংগোর উচ্চ বিদ্যালয়, পাড়ইল ইউনিয়নে পাড়ইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, শ্রীমন্তপুর ইউনিয়নে পিএলবি উচ্চ বিদ্যালয় এবং বাহাদুরপুর ইউনিয়নে বালাতেড় সিদ্দিক হোসেন ডিগ্রী কলেজ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ বলেন, আজকে টিকা প্রদানের প্রথমদিন। আমরা ঈদের উৎসবে বাহাদুরপুর ইউনিয়নবাসী টিকা দিচ্ছে। নিবন্ধণের সার্ভার বন্ধ থাকার জন্য নিবন্ধন একটু বিলম্ব হয়েছে। আগে যারা নিবন্ধন করছে তারাও টিকা পাবে। মানুষ সতস্ফুর্তভাবে মা, বোন, আবাল, বৃদ্ধ বণিতা সবাই টিকা গ্রহণ করছেন। টিকা কোন সমস্যা নেই। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন। তিনি আমাদের চেয়ে অনেক বেশী আমাদের নিয়ে ভাবেন, এবং সেই ভাবনারই আজকে বহিঃপ্রকাশ।
উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা বলেন, সারা দেশের ন্যায় নিয়ামতপুর উপজেলায়ও আজকে টিকা দান কর্মসূচী শুরু হয়েছে। আজকে প্রথম ধাপে প্রতিটি ইউনিয়নে ৬শ জন করে ৮টি ইউনিয়নে ৪ হাজার ৮শ জন এই টিকা পাচ্ছে। কেন্দ্রগুলি ঘুরে আমি যেটি বুঝেছি মানুষের মধ্যে প্রচুর উৎসাহ উদ্দীপনা রয়েছে, এমনকি ৭০ উর্ব্ধ বৃদ্ধ লাঠিতে ভর দিয়ে আজকে ভ্যাকসিন নেওয়ার জন্য কেন্দ্রে এসেছেন। আমরা সরকারী উদ্যোগকে স্বাগত জানাচ্ছি এবং এই প্রচেষ্টকে সফল করার জন্য কাজ করছি ইনশায়াল্লাহ কাজ করে যাবো। পরবর্তী ধাপগুলো যেন সফল হয় এবং শতভাগ ভ্যাকসিনেশনের আওতায় যেন আমাদের দেশের মানুষ আসতে পারে।
অনেকেই জানতে চাচ্ছে যে, রেজিষ্ট্রেশন আরো অনেকে করেছেন, তারা কবে পাবেন? এটি হচ্ছে যেহেতু একদিনে সকলকে কভারেজে আনা সম্ভব নয়, এটি ক্রমান্বয়ে চলতে থাকবে। সরকারের থেকে আমরা পরবর্তী যে তারিখগুলি পাবো সে তারিখে দ্বিতীয় ধাপ শুরু হবে তখন হয়তো এর পরিসর আরো বাড়তে পারে। ধাপে ধাপে সকল শ্রেণীর পেশার এবং বয়সের মানুষকে টিকাদানের আওতায় আনা হবে। আজকে ৬শ জনকে বাছাই করে নেওয়া হয়েছে মূলত বয়স্ক, প্রবীন, প্রতিবন্ধি ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে। কেননা একদিনে ৬শ জনের বেশী ক্যাপাসিটি দিতে গেলে হয়তো বিশৃংখলা সৃষ্টি হতে পারে।
এজন্য ৬শ জনকে ইউনিয়নে যে কমিটি আছে, ওয়ার্ডে যে কমিটি আছে টিকা দানের জন্য সেই কমিটি কর্তৃক নির্বাচন করা হয়েছে। এর মধ্যে আগে যারাা রেজিষ্ট্রেশন করেছেন এমন অনেকে হয়তো বাদ যেতে পারেন, কিন্তু বাদ আসলে প্রকৃত পক্ষে যাবেন না, কারণ তারা ক্রমান্বয়ে এর তালিকাভুক্ত হবেন এবং ধাপে ধাপে আসলে শতভাগই টিকার কভারেজে আসবে। এজন্য সকলকে একটু ধৈর্য্য ধারণ করার জন্য বিনীত ভাবে অনুরোধ করবো।


