ধূমকেতু প্রতিবেদক, নাটোর : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপন ও করোনা দূর্যোগের কারণে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ ও মার্স্ক বিতরণ করা হয়েছে।
নাটোরে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিকের আয়োজনে গত বৃহস্পতিবার বিকাল পাঁচ টার দিকে রিক নাটোর সদর শাখা হাফরাস্তা কার্যালয়ে, নাটোর এরিয়া পক্ষ থেকে ২০ জন দরিদ্র মানুষদের মাঝে চাল, ডাল, আলু লবন, তেল, মরিচ, সাবানসহ মার্ক খাদ্য সহায়তা প্রদান করেন।
এসময় উপস্তিত ছিলেন, রাজশাহী জোনাল ম্যানেজার আজিজার রহমান, নাটোর সদর শাখা ব্যবস্থাপক, মনিরুজ্জামান মনিরসহ অফিসের কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে সামাজিক দূরত্ব মেনে খাদ্য সহায়তা প্রদান করা হয়।


