ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন নেছার জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
রোববার দিনের প্রথম প্রহর রাত ১২.০১ মিনিটে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে শেখ ফজিলাতুন নেছার প্রতিকৃতিতে প্রদ্ধাঞ্জলি অর্পন করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, ধর্মবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম রবি, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।


