IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসক
Home >> নগর-গ্রাম >> বঙ্গমাতা ছিলেন জাতির পিতার সকল ক্ষেত্রে প্রেরণার উৎস : শহীদুজ্জামান

বঙ্গমাতা ছিলেন জাতির পিতার সকল ক্ষেত্রে প্রেরণার উৎস : শহীদুজ্জামান

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মহিলা বিষয়ক অফিসের সহযোগিতায় বঙ্গমাতা ফজিলাতুন নেছা’র ৯১ তম জন্মদিবসে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

রোববার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ছিলেন জাতির পিতার সকল ক্ষেত্রে প্রেরণার উৎস।

এ সময় প্রশিক্ষণপ্রাপ্ত ৭ জন নারীকে সেলাই মেশিন ও ২ জনকে ২ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করেন সাংসদ শহীদুজ্জামান সরকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ, আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলাম, ওসি আবদুল মমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা।

আরও উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, ট্রেড ইন্সট্রাক্টর আলতাব হোসেন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাবুবুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র মেহেদী হাসান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31