IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> সোনামসজিদ স্থলবন্দর দিয়ে অসময়ে আমদানি ট্রাকভর্তি আপেল

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে অসময়ে আমদানি ট্রাকভর্তি আপেল

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : দীর্ঘ প্রায় ৭-৮ মাস পর দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি হলো অসময়ের আপেল। শনিবার (০৭ আগষ্ট) ও রোববার (০৮ আগষ্ট) সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৩টি ট্রাকে ৫১ মেট্রিক টন আপেল এসেছে৷ শনিবার একটি ট্রাকে ১৭ মেট্রিক টন ও রবিবার ২টি ট্রাকে ৩৪ মেট্রিক টন আপেল আমদানি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থলবন্দর কাস্টমস-এর সহকারী কমিশনার মমিনুল ইসলাম।

স্থলবন্দর সংশ্লিষ্টরা বলছেন, সাধারণত অক্টোবর নভেম্বরে সোনামসজিদ দিয়ে প্রচুর পরিমানে ট্রাকভর্তি আপেল আমদানি হয়। তবে এই মূহুর্তে ভারতে আপেলের মৌসুম নয়। ভারত যেহেতু একটি বিশাল দেশ, তাই সেখানকার কোথাও অসময়ে উৎপাদিত আপেল আমদানি শুরু হয়েছে। আগাম জাতের অসময়ের আপেল দীর্ঘদিন পর সোনামসজিদ দিয়ে আমদানি হওয়ায় আপেলের পাইকারি ও খুচরা দামে প্রভাব পড়বে মনে করছেন ব্যবসায়ীরা।

গত মঙ্গলবার (০৩ আগষ্ট) দায়িত্ব নেয়া সোনামসজিদ স্থলবন্দর সিএ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটির সভাপতি হারুন অর রশীদ বলেন, ভারত অনেক বড় একটি দেশ। একপ্রান্তে শীত, আরেক প্রান্তে বর্ষা, অপরপ্রান্তে গ্রীষ্মকাল। তাই মৌসুম না হলেও এই সময়ে ভারতে আপেল উৎপাদন হওয়া অস্বাভাবিক কিছু নয়। বছরের নিদিষ্ট সময়ে একেক রকম পন্য আমদানি হয়। কিন্তু কয়েকমাস পর সোনামসজিদ দিয়ে হঠাৎ আপেল আমদানি শুরু হয়েছে। অসময়ের এই আপেলের আমদানি শুরু হওয়া ভালো একটি ব্যাপার। এগুলো অগ্রিম জাতের ভারতীয় আপেল আমদানি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের ফলের পাইকারী ব্যবসায়ী মাসুদ রানা জানান, বাজারে ভারতীয় আপেলের সরবরাহ থাকে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত। প্রকৃতপক্ষে এই সময়টায় ভারতে আপেল উৎপাদন হয়। তবে এর কয়েক মাস পরেও কোল্ড স্টোরেজের আপেল আমদানি হয়৷ বাংলাদেশে বছরের বাকি সময়টাতে চীন থেকে আমদানিকৃত আপেল বাজারে থাকে। এমনকি বর্তমান সময়েও বাজারে চীনের আপেল সরবরাহ রয়েছে।

তিনি আরও বলেন, মৌসুমের সময় ভারতীয় আপেল আমদানি হয় তখন দাম কমে ১১০-১২০ টাকা কেজি হয়। তবে বর্তমান বাজারে আপেলের দাম কেজিপ্রতি ১৮০-২০০ টাকা। অসময়ে যদি ভারতীয় আপেল আমদানি শুরু হয়, তাহলে অবশ্যই দাম কমবে।

সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কামাল হোসেন জানান, সাধারণত এই সময়ে ভারত থেকে আপেল আমদানি হয় না। তবে আমাদের ধারণা আগাম জাতের আপেল আসা শুরু হয়েছে। আর দু-এক মাস পর থেকে পুরোদমে আপেল আমদানি শুরু হতে পারে।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমস-এর সহকারী কমিশনার মমিনুল ইসলাম বলেন, আমরা শুনেছি, ভারতে অসময়ে আপেল চাষাবাদ শুরু হয়েছে। তাই এই সময়ে ভারত থেকে আপেল আমদানি শুরু হয়েছে। সোনামসজিদ স্থলবন্দর দিয়ে সর্বশেষ অক্টোবর-নভেম্বরে আপেল আমদানি হয়েছে।

গত শনিবার (০৭ আগষ্ট) সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে ১০ হাজার ২৪৫ মেট্রিক টন ও রফতানি হয়েছে ৩৫ মেট্রিক টন পন্য। রোববার (০৮ আগষ্ট) ৮ হাজার ৮৫৬ মেট্রিক টন পন্য আমদানি হলেও রপ্তানি হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31