IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসক
Home >> নগর-গ্রাম >> বিশেষ নিউজ >> বরেন্দ্র অঞ্চল মরুভূমি থেকে সবুজে পরিণত

বরেন্দ্র অঞ্চল মরুভূমি থেকে সবুজে পরিণত

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : কয়েক দশক আগেও বরেন্দ্র অঞ্চল দেশের মরুভূমি হিসেবে পরিচিত ছিল। কিন্তু এসব রুক্ষ লাল মাটিতে এখন সোনালী ফসল উৎপাদন হয়। বছরের কোন সময়ই অনাবাদি হয়ে পড়ে থাকে না বরেন্দ্র অঞ্চলের এক টুকরো জমিও। সরকারের নানামুখী পদক্ষেপের কারনে মরুভূমি এখন পরিনত হয়েছে সবুজায়ন হিসেবে। বরেন্দ্র অঞ্চলের এই পরিবর্তনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ। বরেন্দ্র অঞ্চলের মানুষের কথা ভেবে ৩ যুগ আগে বিএমডিএ প্রতিষ্ঠা করার পর এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা ও কৃষি খাতে আমূল পরিবর্তন এসেছে।

পুকুর পুনঃখনন ও ভূ-গর্ভস্থ পানি উন্নয়নের মাধ্যমে ক্ষুদ্র সেচে ব্যবহার-এসডব্লিউআইপি প্রকল্পের আওতায় বৃক্ষরোপণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অতিথিবৃন্দ। বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ’র আয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

বুধবার (১১ আগষ্ট) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন, বিএমডিএ-এর চেয়ারম্যান বেগম আখতার জাহান। অনুষ্ঠানের শেষে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও বগুড়া অঞ্চলে বিএমডিএ-এর খনন করা পুকুরের ধারে বৃক্ষরোপন করা হয়।

ভিডিও কনফারেন্সে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএমডিএ-এর চেয়ারম্যান বেগম আখতার জাহান বলেন, বরেন্দ্র অঞ্চলের পুকুর খননের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের পানির সঠিক ব্যবহার উপযোগী করে গড়ে তোলা হয়েছে। এতে বরেন্দ্র অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীরা এসব পুকুরে গোসল করাসহ এর পানি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারছে। খরাপ্রবণ এলাকায় পানির উৎস নিশ্চিত হওয়ায় এর সুবিধা পাচ্ছে বরেন্দ্র অঞ্চলের লক্ষ লক্ষ বাসিন্দা। এতে তারা জমি চাষাবাদসহ, অনাবাদি জমির সর্বোচ্চ ব্যবহার করতে সক্ষম হয়েছে।

কৃষকদের উন্নয়নে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করছে উল্লেখ করে বিএমডিএ চেয়ারম্যান ও সাবেক এমপি বেগম আখতার জাহান আরও বলেন, বরেন্দ্র অঞ্চলে বিএমডিএ-এর খনন করা এসব পুকুরের ধারে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধী গাছ রোপণ করা হল। এতে তারা আরও বেশি উপকৃত হবে। পরিবেশের পাশাপাশি নানা প্রয়োজনে গাছ লাগার কোন বিকল্প নেই। একটা গাছ কাটলে আরও দুইটা লাগাতে হবে। বিভিন্ন দুর্যোগ থেকে আমাদের দেশকে রক্ষা করে সুন্দরবন। তাই এখানেও আমাদেরকে অধিক গুরুত্ব দিতে হবে। বরেন্দ্র অঞ্চলের পাশাপাশি শহরের ফাঁকা জায়গাতেও গাছ লাগানোর প্রতি গুরুত্ব দেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ’র নির্বাহী পরিচালক আব্দুর রশিদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে সবুজায়নে পরিণত করতে নানা পদক্ষেপ নিয়েছিলেন। তিনিই প্রথম পরিবেশবান্ধব সবুজ বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন। আমরা দেখেছি, বরেন্দ্র এলাকায় খরায় প্রতিকূল অবস্থা বিরাজ করতো। গাছপালা, ফসল তেমন উৎপাদন করা যেত না। তাই রুক্ষ, খরাপ্রবণ এলাকায় বছরে কিভাবে একাধিক ফসল উৎপাদন করা যায়, সেলক্ষ্যে নানা পরিকল্পনা গ্রহণ করে বিএমডিএ৷ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গত ৩ যুগ থেকে এই অঞ্চলের কৃষকদের উন্নয়নে কাজ করছে বিএমডিএ।

তিনি আরও বলেন, বৃক্ষরোপন কর্মসূচির মাধ্যমে দেশকে সবুজায়ন করা হচ্ছে। গাছ না থাকলে পরিবেশের বিপযস্ত হবে। গাছ আমাদের জীবনের অস্তিত্ব রক্ষায় সবচেয়ে বেশি ভূমিকা রাখে। আমাদের কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে অক্সিজেন দেয়। তাই বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিভিন্ন রাস্তার দুই ধারে লাগানোর পাশাপাশি বিএমডিএ-এর খনন করা পুকুরের চারপাশে গাছ লাগানো কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রান্তে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের গনসাপাড়া-উখড়া গ্রামে বিএমডিএ-এর পুকুরের ধারে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধী গাছ লাগানো হয়।

প্রকল্প পরিচালক শরীফুল হকের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ প্রান্ত হতে অতিথি ছিলেন, বিএমডিএ চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, গোবরাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আরাফুল ইসলাম আজিজি।

এসময় উপস্থিত ছিলেন, বিএমডিএ-এর বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় সুবিধাভোগী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগোষ্ঠী ও এলাকাবাসী।

উল্লেখ্য, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ বরেন্দ্র অঞ্চলের কৃষি ও আর্থ-সামাজিক উন্নয়নে রাজশাহী ও রংপুর বিভাগে কাজ করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31