IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> চাঁপাইনবাবগঞ্জে ১২ ঘণ্টায় বাবু হত্যার আসামী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ১২ ঘণ্টায় বাবু হত্যার আসামী গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ১০ আগষ্ট শেখ হাসিনা সেতু এলাকায় বাবু হত্যায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ১২ ঘণ্টার মধ্যে এই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেপ্তার করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর আদালতের বিচারক নাজমুল হোসেন জবানবন্দী গ্রহণ করেন। জবানবন্দী গ্রহণ শেষে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, নিহত মনিরুল ইসলাম বাবুর স্ত্রী সোনাভান (৩০) ও তার পরকীয় প্রেমিক চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার এলাম উদ্দীনের ছেলে রুবেল আলী (৩০)।

মামলার তদন্ত কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মাহফুজুল হক চৌধুরী জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শেখ হাসিনা সেতু এলাকার একটি আম বাগান থেকে মনিরুল ইসলাম বাবু (৩৮) নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়। এরপর থেকে হত্যাকান্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে একইদিন রাত ১০টার দিকে অভিযুক্ত দুই আসামী গ্রেপ্তার করা হয়। বুধবার বিকেলে তাদের চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালত-সদর এ সোপর্দ করলে তারা বিচারক নাজমুল হোসেনের কাছে হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

পরিদর্শক মাহফুজ জানান, নিহত মনিরুল ইসলাম বাবুর স্ত্রী সোনাভানের সঙ্গে একই এলাকার এলাম উদ্দীনের ছেলে রুবেল আলীর (৩০) পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। পরকীয়া সম্পর্কের বাঁধা দূর করতে ঘটনার ১৫ দিন আগে স্ত্রী সোনাভান ও তার প্রেমিক রুবেল বাবুকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক কৌশলে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শেখ হাসিনা সেতু এলাকার একটি আমবাগান নিয়ে মনিরুল ইসলাম বাবুকে হত্যা করে রুবেল। প্রথমে ইটের আঘাত পরে গলাটিপে হত্যা নিশ্চিত করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আদালত আসামিদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, মঙ্গলবার সকালে লাশ উদ্ধারের পর নিহত মনিরুল ইসলাম বাবুর ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এ মামলায় আটকদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31