IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> জান্নাতুলকে বটি দিয়ে গলা কেটে হত্যা করে তার আপন ফুফু

জান্নাতুলকে বটি দিয়ে গলা কেটে হত্যা করে তার আপন ফুফু

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে জান্নাতুল খাতুন নামের পাঁচ বছরের এক কন্যাশিশুকে গলাকেটে নৃশংসভাবে হত্যা করেছে তার আপন ফুফু।

বুধবার (১১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে মিরপুর উপজেলার মশান শাহপাড়ার বাইপাস ক্যানেল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ফুফু জহুরা খাতুন কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুর ২টায় কুষ্টিয়া পুলিশ লাইন্সে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) খাইরুল আলম প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত জহুরা খাতুন মিরপুর উপজেলার মশান গ্রামের মৃত শহীদুল্লাহর মেয়ে। এবং নিহত জান্নাতুল খাতুন জহুরার আপন ভাই জাহিদুল ইসলামের কন্যা।

প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার জানান, কিছুদিন আগে মিরপুর উপজেলার মশান গ্রামের জাহিদুল ইসলামের বোন জহুরা খাতুনের সাথে নিহত জান্নাতুল খাতুনের মা আঁখি বেগমের পারিবারিক বিষয়ে কথা-কাটাকাটি হয়। এরই জেরধরে জহুরা খাতুন তার ভাই ও ভাবির প্রতি ক্ষোভ থেকেই বুধবার বিকেলে জান্নাতুল খাতুনকে কৌশলে ডেকে তার রান্না ঘরে নিয়ে ধারালো বটি দিয়ে কুপিয়ে গলা কেটে নৃশংসভাবে হত্যা করে প্লাস্টিকের ব্যাগে ভরে লাশ গুম করতেই মাঠের মধ্যে রেখে আসে। পরে অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৯টার দিকে মশান শাহপাড়ার বাইপাস ক্যানেল থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়

এ ঘটনায় নিহতের ফুফু জহুরা খাতুনকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার তার দাফন সম্পন্ন হবে।

জান্নাতুল ফেরদৌসের মা আখি খাতুন জানান, আমার ননদ আমার মেয়েকে জবাই করে হত্যা করেছে। মেয়ের হত্যাকারীর ফাঁসি দাবী করে তিনি বলেন, আমার বুক খালি করেছে আপন আমার আপন ননদ। আমি তার দৃষ্টান্তমুলক শাস্তি চাই।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31