ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় সালমা বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত সালমা বেগম উপজেলার কাথম গ্রামের মৃত খয়বর আলীর স্ত্রী।
জানা গেছে, শুক্রবার ১৩ আগস্ট সকাল ৬টায় বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রামের কইগাড়ী এলাকায় নাটোরগামী একটি সাদা মাইক্রোবাস পেছন থেকে তাকে ঘাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পরে কুন্দার হাট হাইওয়ের পুলিশ এসে তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে বুঝে দেয়।
কুন্দার হাট হাইওয়ের উপপরিদর্শক সুলতান মাহাম্মুদ জানান, আমরা ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে পরিবারের কাছে দিয়েছি। মাইক্রোবাস বা চালককে আটক করা সম্ভাব হয়নি।


