IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে জমজ দু’বোনের বাল্যবিয়ে বন্ধ

চাঁপাইনবাবগঞ্জে জমজ দু’বোনের বাল্যবিয়ে বন্ধ

ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কোল ক্ষুদ্র নৃগোষ্ঠীদের গ্রাম গুচ্ছগ্রাম। সেখানে শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দু’টি বাল্যবিয়ে। কনেরা ছিল জমজ দু’বোন। তাদের দু’জনেরই বয়স ১৩ বছর বলে জানা গেছে। কিন্তু প্রশাসনের হস্তক্ষেপে ও বিদ্যালয়ের সহযোগিতায় বিয়ে দুটি বন্ধ হয়ে যায়।

জানা গেছে, সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কোল সম্প্রদায়দের গুচ্ছগ্রামে জমজ দু’বোনের বাল্যবিয়ে হওয়ার কথা ছিল শুক্রবার। এরমধ্যে এক বোন মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ে। অন্য বোন প্রাথমিক পর্যন্তই পড়াশুনা করে বাড়িতেই কাজকর্ম করতো। তাদের মধ্যে পড়াশোনা করা বোনের বিয়ে ঠিক হয়েছিল জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর নুনগোলা গ্রামের টিনু টুডুর ছেলে চিরনজিত টুডুর (১৯) সঙ্গে। অন্যবোনের বিয়ে ঠিক হয়েছিল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের চিকনা ডাঙ্গাপাড়া গ্রামের মধু হাসদার ছেলে ইমন হাসদার (১৮) সঙ্গে।

ঝিলিম ইউপি সদস্য মনিরুল ইসলাম ও মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক জানান, বৃহস্পতিবার রাতেই বিয়ের খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হামিদুল ইসলামকে বিষয়টি জানানো হয়। এরপর শিক্ষা কর্মকর্তা মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ঘটনাটি অবহিত করেন। পরবর্তীতে প্রধান শিক্ষক গ্রাম পুলিশকে সাথে নিয়ে রাতেই বিয়ে বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেয়। তাদের প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে ওজানান অভিভাবকরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31