IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসক
Home >> নগর-গ্রাম >> আদমদীঘিতে বাল্য বিবাহ থেকে রক্ষা পেলো নাবালিকা কন্যা

আদমদীঘিতে বাল্য বিবাহ থেকে রক্ষা পেলো নাবালিকা কন্যা

ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল ৬ষ্ট শ্রেণির এক ছাত্রী।

শুক্রবার ১৩ আগস্ট দুপুরে উপজেলার সান্তাহার পৌর এলাকার তিয়রপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ইউএনও ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার সান্তাহার পৌর এলাকার ওই গ্রামের ৬ষ্ট শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর সঙ্গে একই উপজেলার ডুমুরিগ্রামের ১৯ বছর বয়সী এক ছেলের বিয়ে ঠিক হয়। সে অনুযায়ী শুক্রবার বিয়ের দিন ধার্য হয়। কনের বাড়িতে দুপুরের আগেই উপস্থিত হয় বর পক্ষ।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) শ্রাবণী রায় মুঠোফোনে জানান, বর-কনের বাল্য বিয়ের প্রস্তুতি সম্পন্ন। এমন খবরে উপজেলার তিয়রপাড়া গ্রামে কনের বাড়িতে উপস্থিত হয়ে সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উভয় পক্ষের অভিভাবকে ৪ হাজার টাকা জরিমানা ও প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে মুচলেকা আদায় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সান্তাহার পৌর মেয়র আলহাজ তোফাজ্জল হোসেন ভুট্টু ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ইউএনও আরো জানান, বাল্য বিয়ে নিরোধ আইনে বিয়ে আয়োজনের উদ্যোগ নেওয়ায় উভয় পক্ষকে এ জরিমানা করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31